বিশেষ প্রতিবেদক, জয়পুর,১৪ জুলাই : অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল কংগ্রেস নেতৃত্বের। রাজস্থানের কংগ্রেস নেতা
শচীন পাইলট’কে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হল, পাশাপাশি তাঁকে প্রদেশ কংগ্রেস
সভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হল। পাইলটের পাশাপাশি তার অনুগামী দুই মন্ত্রীকেও পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সংবাদ সংস্থা সূত্রে এমনটাই জানা গেছে কিছুক্ষণ আগে।
কংগ্রেস সূত্রের দাবি, লাগাতার পাইলটকে বুঝিয়ে দলে ফেরানোর চেষ্টা করা হলেও, তিনি কোনও প্রস্তাবে সাড়া দেননি! পাশাপাশি, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী’র মত নেতাদেরও আমল দেননি। পাইলট মুখ্যমন্ত্রীর পদ
থেকে অশোক গেহলটের অপসারণের দাবি করেছিল, যা কংগ্রেস এর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়! সরকার বাঁচানোর বিষয়ে নিশ্চিত হয়েই পাইলট এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করলো কংগ্রেস। এখন দেখার এই তরুণ নেতা কী সিদ্ধান্ত নেন।







