নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ১১ মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার নতুন এডিএম বা অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) হিসেবে বুধবার যোগ দিয়েছেন, তুষার সিংলা (আইএএস)। এতদিন তিনি উলুবেড়িয়ায় মহকুমাশাসক (এসডিও) ছিলেন। অপরদিকে, জেলা পরিষদের সচিব পদে যোগদান করলেন, মনমোহন ভট্টাচার্য।
পশ্চিম মেদিনীপুর জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অতিরিক্ত জেলাশাসক ছিলেন, উত্তম অধিকারী। তাঁকে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের সিইও (চিফ এক্সিকিউটিভ অফিসার) করা হয়েছে। মার্চ মাসেই এই নির্দেশ এলেও, লকডাউনের জন্য তা কার্যকর হয়নি। ৮ জুন এর পর কার্যকর করা হল। এদিকে, জেলা পরিষদের সচিব পদটি এতদিন শূন্য ছিল। ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক সুদীপ্ত সাঁতরা। ইতিপূর্বে, পশ্চিম মেদিনীপুর জেলার একশো দিনের কাজের নোডাল অফাসার হিসেবে কাজ করেছেন মনমোহন ভট্টাচার্য। মাত্র বছর দেড়েক আগে তাঁকে হাওড়ায় পাঠানো হয়েছিল বলে জানা যায়।







