দু’দিনের বৃষ্টিতেই সম্পূর্ণ জলমগ্ন বেলদা ও নারায়ণগড় ব্লকের বিভিন্ন গ্রাম, চরম বিপাকে গ্রামবাসীরা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগড়, ২০ আগস্ট : নিম্নচাপের ফলে টানা দু’দিনের বৃষ্টিতে সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়লো বেলদা ও নারায়ণগড় ব্লকের বিভিন্ন গ্রাম। রাস্তাঘাট এবং চাষযোগ্য জমির পাশাপাশি পানীয় জলের কল পর্যন্ত রয়েছে জলের তলায়। যার জেরে স্বভাবতই চরম বিপাকে পড়েছেন গ্রামবাসীরা। শালজোড়া, দেউল্যা সহ ওই এলাকার বিভিন্ন গ্রাম জলমগ্ন রয়েছে এখনো।

thebengalpost.in
জলমগ্ন পানীয় জলের ডিপটিউবওয়েল :

[ আরও পড়ুন -   আগামী ৩১ মে পর্যন্ত চতুর্থ দফার লকডাউন, রাত নটায় বিস্তারিত গাইডলাইন জানিয়ে দেওয়া হবে রাজ্যগুলিকে ]

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার ফলে দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। জারি করা হয়েছে কমলা সতর্কবার্তাও। শুক্রবারও বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। এরইমধ্যে বৃষ্টির জেরে গ্রাম জলমগ্ন হওয়ার ঘটনা ভাবিয়ে তুলছে প্রশাসনকে।