বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ২ জুন : দিন বদল হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার। গত মে মাসে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, আগামী ২৯ জুন, ২ জুলাই এবং ৬ জুলাই উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি নেওয়া হবে। সেই সূত্র ধরেই ২৯ জুন প্রথম পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু, দেশে করোনা সংক্রমণ বাড়ার ফলে, পঞ্চম লকডাউন ঘোষণা করে কেন্দ্র থেকে জানানো হয় কোনো মতেই ৩০ জুনের আগে স্কুল, বিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় গুলি খোলা যাবেনা।
এরপরই মঙ্গলবার অর্থাৎ ২ জুন, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান ২৯ জুনের পরীক্ষা বাতিল করা হয়েছে। আপাতত নির্ধারিত দিন গুলি হলো ২ জুলাই, ৬ জুলাই এবং ৮ জুলাই। পরিবর্তিত রুটিন খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আকারে দিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।







