তৃণমূলের বিরুদ্ধে দলীয় ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগে বিজেপি’র ধিক্কার মিছিল

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ২৯ আগস্ট : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, গতকাল (২৮ শে আগস্ট) পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে মুখ্যমন্ত্রী’র ভার্চুয়াল সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে প্রত্যেক কলেজে পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালিত হয়। তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি, যুব সহ সভাপতি নির্মাল্য চক্রবর্তী, ছাত্র পরিষদের সভাপতি সৌরভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ মেদিনীপুর শহরের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অন্যদিকে, এই দিনই বিজেপি’ও তাদের কর্মসূচি রাখে, বিভিন্ন ওয়ার্ড ও জেলার অঞ্চলগুলিতে। বিজেপি নেতৃত্বের ‘আমার পরিবার বিজেপির পরিবার’ কর্মসূচিও একইদিনে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে, ব্যানার ও ফেস্টুন লাগিয়ে মেদিনীপুর শহরের পৌরসভা ওয়ার্ড ও জেলার অঞ্চলগুলিতে সদস্য অভিযান কর্মসূচির প্রচার করেন তাঁরা। শুক্রবার এই কর্মসূচিতে ছিলেন, বিজেপির জেলা সভাপতি সমিত দাস, সাধারণ সম্পাদক শংকর গুছাইত, মন্ডল সভাপতি দেবাশীষ দাস, নিরাপদ মাহাতো সহ অন্যান্য বিজেপি কর্মকর্তা।

দ্য বেঙ্গল পোস্ট
বিজেপি ধিক্কার মিছিল :

[ আরও পড়ুন -   চাঁদড়া ও লোহাটিকরী এলাকায় ভয়াবহ ধস, নদীগর্ভে তলিয়ে গেল কয়েকশো বিঘা জমি ]

২৮ শে আগস্ট, একইদিনে, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও বিজেপির সদস্য অভিযান কর্মসূচির শেষ লগ্নে, বিভিন্ন ওয়ার্ডগুলোতে বিজেপির টাঙানো ব্যানার পোস্টার ছেঁড়া নিয়ে চাঞ্চল্য তৈরি হয় শহর জুড়ে! গতকাল রাতে এক নম্বর ওয়ার্ডের হবিবপুর, বড় আস্তানা সহ কয়েকটি জায়গা থেকে ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠে আসে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপি সাধারণ সম্পাদক শংকর গুছাইত অভিযোগ করেন, “এই সদস্য অভিযান কর্মসূচিতে ওয়ার্ডগুলি থেকে ভালোই সদস্য সংগ্রহ হয়েছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালিয়েছি পৌর ওয়ার্ড গুলিতে। গতকাল রাতে ১ নম্বর ওয়ার্ডে পোস্টার, ব্যানার কিছু ছিঁড়ে ফেলা হয়। আনুমান এসব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরই কাজ। আজ তারই প্রতিবাদে আমাদের ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়, তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে।” তিনি এও বলেন, “আমরা পুলিশ প্রশাসন কেও জানিয়েছি।”

দ্য বেঙ্গল পোস্ট
বিজেপি ধিক্কার মিছিল :

[ আরও পড়ুন -   আব্বাস সিদ্দিকীর ISF এর সঙ্গে জোটে বাম-কংগ্রেস, মানতে পারছেন না বাম কর্মীদের একাংশ, লাভবান হবে বিজেপিই, বলছে রাজনৈতিক মহল ]