ঠিক যেন সিনেমা! ৮ পুলিশকর্মী খুনের ‘মাস্টারমাইন্ড’ বিকাশ দুবে’কে এনকাউন্টার করল পুলিশ

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ১০ জুলাই : ঠিক যেন সিনেমা! ৮ জন পুলিশ কর্মী খুনের অপরাধী বিকাশ দুবে আজ ১০ জুলাই ভোর ৬.৩০ টা নাগাদ এনকাউন্টারে নিহত হন। কানপুরের গ্যাংস্টারের মৃত্যু যেনো কোনো চলচ্চিত্র থেকে কম নয়, হিন্দি সিনেমা “খাঁকি” তে যেভাবে অজয় দেবগণকে এনকাউন্টার করা হয়েছিল, ঠিক সেরকম ঘটনারই আভাস পাচ্ছেন সাধারণ মানুষ। পুরোটাই সাজানো বলছেন অনেকেই। কেউ কেউ তো আবার ব্যাঙ্গ করে বলছেন খুবই বাজে স্ক্রিপ্ট! উজ্জয়িনী থেকে কানপুরে আনার পথে মাউতি নামক জায়গায় বিকাশকে যে কনভোয় টিতে নিয়ে যাওয়া হচ্ছিল সেটি আচমকাই গতি হারিয়ে উল্টে যায়। কিন্তু এরফলে কেউই সেইভাবে আহত হননি। পুলিশ সূত্রে খবর, গাড়িটি উল্টে যাওয়ার পর, বিকাশ গাড়ির কাঁচ গলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশের কাছ থেকে একটি পিস্তল হাতিয়ে নেয়। বিকাশ আত্মসমর্পণ না করে পালানোর চেষ্টা করে। শুরু হয় পুলিশ এবং বিকাশের মধ্যে গুলির যুদ্ধ! বিকাশের করা গুলি থেকে চারজন পুলিশ কর্মী আহত হয়। ফলে, তারা বাধ্য হয় বিকাশকে পাল্টা গুলি করতে। সেই গুলির মধ্যে তিনটে গুলি লাগে বিকাশের বুকে, যার ফলে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও তার হাতে এবং কোমরেও গুলি লেগেছে বলে জানা যায়। এরপর বিকাশ দুবে কে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সকাল ৭.৫৫ নাগাদ তাকে মৃত বলে ডাক্তাররা ঘোষণা করেন।

দ্য বেঙ্গল পোস্ট
বিকাশ দুবে

ঘটনাটির বিবরণ শুনে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্নই জাগছে। যেমন, গাড়ির কাঁচ গলে পালালো কি করে? যদি পালানোর ছিল, তাহলে উজ্জয়িনী তে আত্মসমর্পণ করলো কেনো? পুলিশের কাছ থেকে বন্দুকটি হাতালই বা কেমন করে? পুলিশের কনভয়ের সাথেই, উজ্জয়িনী থেকে রওনা দেয় সাংবাদিক দের গাড়ি, ঘটনাটির ১ ঘণ্টা আগে সাংবাদিকদের আটকে দেওয়া হলো কেনো? পুলিশ হেফাজত থেকে ২০০ মিটার পালিয়ে গেলো কিভাবে? অন্যান্য গাড়িতে থাকা পুলিশকর্মীরা তাকে আটকালোনা কেনো? এরকম বহু প্রশ্ন উঠছে! তবে তার মৃত্যুতে বহু মানুষই স্বস্তি প্রকাশ করেছেন। পুলিশের এই এনকাউন্টার পূর্ব পরিকল্পিত নাকি আচমকাই ঘটেছে, সেটি নিয়ে তদন্ত চলছে। এর আগেও এনকাউন্টারে মারা যান অন্ধ্রপ্রদেশের প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষকেরা, খুশি হয়েছিলেন সাধারণ মানুষ। তবে যাই হোক না কেনো, পুলিশের এই পদক্ষেপে খুশি সাধারণ মানুষ। বিএসপি(BSP) নেত্রী মায়াবতী পুলিশের এই কাজে বাহবা দিয়ে টুইট করেন। অপরদিকে, তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এনকাউন্টার নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের দাবি একটি পূর্ব-পরিকল্পিত এবং সরকারকে বাঁচানোর জন্যই এই পদক্ষেপ। ওই গ্যাংস্টার কে মদত দাতা নেতাদের রহস্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে, তাকে এইভাবে নিহত করা হয়েছে। যদিও ৮ জন পুলিশ কর্মী মারা যাওয়ার পরেই ইউপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেছিলেন, বিকাশ দুবেকে এনকাউন্টারেই মারা হবে! প্রশ্ন অনেক উঠলেও, সিনেমাটিক এই এনকাউন্টারে খুশির হাওয়া আম পাবলিকের মধ্যে ।

[ আরও পড়ুন -   করোনা আবহে শিক্ষামন্ত্রীর নতুন ঘোষণা ঘিরে স্বস্তির নিঃশ্বাস শিক্ষার্থীদের ]