দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, শালবনী ও গোপীবল্লভপুরে, ১ আগস্ট : শালবনী ব্লকের ১০ নং কর্ণগড় অঞ্চলের সোনাকড়া বুথ (৩৬ নং) এর প্রায় ১০০ টি পরিবারের কয়েকশ কর্মী-সমর্থক বিজেপি’তে যোগদান করলেন। শনিবার বিজেপি’র জেলা সাধারণ সম্পাদক শঙ্কর গুছাইতের হাত ধরে এই কর্মী-সমর্থকেরা বিজেপি’র পতাকা হাতে তুলে নিলেন। উপস্থিত ছিলেন, বিজেপি’র দক্ষিণ মন্ডল সভাপতি গোপাল মাহাত ও অন্যান্য নেতৃবৃন্দ। দলত্যাগীরা বললেন, “লাগামছাড়া দুর্নীতিতে যুক্ত তৃণমূলের বুথ সভাপতি দ্বিজেন মানা। একশো দিনের কাজ থেকে শুরু করে বাংলার আবাস কিংবা আমফানের ক্ষতিপূরণের টাকা সবকিছুই আত্মসাৎ করে চলেছেন! তাই, তৃণমূল ছাড়তে আমরা বাধ্য হলাম।”

অপরদিকে, গত কয়েকদিন ধরে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বিভিন্ন এলাকা থেকেও কয়েকশ কর্মী-সমর্থক বিজেপি’তে যোগদান করেছে বলে বিজেপি’র পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত ২৭ জুলাই জেলা সভাপতি সুখময় সৎপথি’র উপস্থিতিতে প্রায় ৫০০ জন কর্মী সমর্থক তৃণমূলে ছেড়ে বিজেপি’তে যোগদান করেছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। সাধারণ সম্পাদক অবনী কুমার ঘোষ, ১ নং মন্ডলের সম্পাদক স্বপন রথ প্রমুখ। এছাড়াও, গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডলের সম্পাদক সুকান্ত সিংহ, যুব নেতা তপন বাগুলি ও প্রসিদ্ধ দলাইয়ের নেতৃত্বে, ১ নম্বর মন্ডলের ৫ নং অঞ্চলের পারুলিয়া গ্রামের ৫০ জন যুবক গত ৩০ শে জুলাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে বলে জানানো হয়েছে।

- Jhargram
- Paschim Medinipur
- Politics
- Recent
- Society
- South Bengal
- এক ঝলকে
- দক্ষিণবঙ্গ
- ঝাড়গ্রাম
- রাজ্য
- পশ্চিম মেদিনীপুর
- রাজনীতি
- সমাজ
- সাম্প্রতিক







