গৃহ নিভৃতবাসে সাংসদ ও অভিনেতা দেব, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষও হোম আইশোলেশনে

বিজ্ঞাপন

সুদীপ্তা ঘোষ, কলকাতা, ২৫ আগস্ট : এবার গৃহ নিভৃতবাসে (হোম কোয়ারেন্টাইনে) গেলেন অভিনেতা দেব এবং তাঁর পরিবারের সকল সদস্য। অভিনেতা দেব অর্থাৎ দীপক অধিকারী নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেন যে তাঁর গাড়ির চালক, যিনি তাঁর পরিবারের মতো, তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও তাঁর কোনো উপসর্গ নেই। তাঁকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাঁরাও প্রত্যেকে আগামী ১৪ দিনের জন্য হোম আইশোলেসনে রয়েছেন। এর পর তিনি আরো একটি টুইট করে তাঁর অনুগামীদের উদ্দেশ্যে জানান, “আমি এবং পরিবারের বাকি সবাই কোভিড টেস্ট করিয়েছিলাম, এবং রিপোর্ট নেগেটিভ এসেছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আমরা প্রত্যেকেই প্রাথমিক সতর্কতা অবলম্বন করছি।” উল্লেখ্য, লকডাউনের পর থেকেই অভিনেতা দেব বাংলার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছিলেন এবং প্রায় ৫০০ জনের উপর শ্রমিককে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। এছাড়া, দুঃস্থদের সাহায্য করা তো আছেই। ইন্ডাস্ট্রিতে এবং রাজনৈতিক মহলে পরিচ্ছন্ন মানসিকতার মানুষ রূপেই পরিচিত দেব।

দ্য বেঙ্গল পোস্ট
অভিনেতা দেব এর টুইট :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   ট্রায়াল শেষ, নিজের বাড়িতে ফিরে এলেন বাংলার "করোনা যোদ্ধা" ]

এদিকে, গতকাল (২৪ আগস্ট) থেকে হোম আইশোলেশনে চলে গেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষও। তাঁর ক্ষেত্রেও গাড়ির চালকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও, তাঁর পরিচারক ও নিরাপত্তা রক্ষীরও উপসর্গ রয়েছে বলে জানা গেছে। তাই, সাংসদ আপাততো হোম আইশোলেশনে আছেন বলে দলীয় সূত্রে খবর‌।

দ্য বেঙ্গল পোস্ট
বিজেপি সংসদ দিলীপ ঘোষ :

[ আরও পড়ুন -   এবার করোনা আক্রান্ত হলেন গায়ক অভিজিতের পুত্র, রিপোর্ট নেগেটিভ এলো শিল্পীর ]