বিশেষ প্রতিবেদক, ছত্তিশগড়, ১৩ আগস্ট : গুলির লড়াইতে চার মাওবাদীকে নিকেশ করল যৌথবাহিনী। গোয়েন্দা সূত্রে মাওবাদীদের উপস্থিতির কথা জানতে পেরে, গতকাল (১২ আগস্ট), সকাল থেকে ছত্তিশগড়ের শুকমা জেলার নীলাগড় (Nilagod), পালামফাড় (Palamphar), সুর্পনগুড়া (Surpanguda) প্রভৃতি জঙ্গলে শুকমা জেলা পুলিশের সঙ্গে সিআরপিএফ এবং কোবরা বাহিনী মিলিতভাবে অপারেশন শুরু করে। সকাল সাড়ে ন’টা নাগাদ পালামফাড়ের জঙ্গলে যৌথভাবে সঙ্গে মাওবাদীদের প্রবল গুলির লড়াই শুরু হয়। এই গুলির লড়াইতেই ৪ মাওবাদীর মৃত্যু হয় বলে জানা যায়।

উভয়পক্ষের গুলির লড়াই শেষে, শুকমা জেলার জাগরগুন্ডা (Jagargunda) থানার অন্তর্গত এই পালামফাড় জঙ্গল থেকে চার মাওবাদী জঙ্গির মৃতদেহ উদ্ধার করে যৌথবাহিনী। সঙ্গে উদ্ধার হয়, একটি থ্রি নট থ্রি রাইফেল, প্রচুর দেশি অস্ত্রশস্ত্র, বিস্ফোরক পদার্থ এবং মাওবাদী শিবিরে ব্যবহৃত জিনিসপত্র।








