দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৭ জুন : টানা দু’দিন পাঁচ শতাধিক মানুষ করণ আক্রান্ত হলেন রাজ্যে! গতকালের রেকর্ড ৫৪২ এর পর আজ ৫২১ জন আরো আক্রান্ত হলেন। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের।

অপরদিকে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার করোনা পরিস্থিতি বেশ অনেকটাই নিয়ন্ত্রণে আজ। শনিবার রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের রিপোর্ট অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ১ জন এবং পূর্ব মেদিনীপুরে মাত্র ২ জন। ঝাড়গ্রাম গত কয়েকদিন ধরেই করোনা শূণ্য! আক্রান্ত হননি পুরুলিয়াতেও। তবে, বাঁকুড়া’তে আজ ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।
[ আরও পড়ুন - বড় সিদ্ধান্ত! করোনা রুখতে এবার তুলসী গাছের চাষকেও একশো দিনের কাজে অন্তর্ভুক্ত করা হল ]








