দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদক, খড়্গপুর, ২৭ জুন : ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে, খড়্গপুর আইআইটি’তে। জয়েন্ট ডক্টরাল ডিগ্রি প্রোগ্রাম (JDP) এর ক্ষেত্রে কানাডার আলবার্তা ইউনিভার্সিটির সঙ্গে গাঁটছড়া বাঁধল দেশ ও বাংলা’র এই গর্বের শিক্ষা প্রতিষ্ঠান। ডক্টরাল ডিগ্রী আদান-প্রদানের মাধ্যমে বিশ্বের দুই বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক জ্ঞান ও গবেষণার আদান-প্রদানও হবে বলে জানিয়েছেন, খড়্গপুর আইআইটি’র ডিরেক্টর ডঃ বীরেন্দ্র কুমার তেওয়ারি।

শনিবার বিকেলে তিনি জানিয়েছেন, “জয়েন্ট ডক্টরাল ডিগ্রী প্রোগ্রামের মাধ্যমে দুই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক ও গবেষকরা পারস্পরিক জ্ঞান বিনিময় করতে পারবে। এর ফলে গবেষণার মান আরো উন্নত হবে। দুই দেশের মধ্যে শিক্ষামূলক আদান-প্রদানও সম্ভব হবে।”
- Education
- International
- national
- Paschim Medinipur
- Recent
- science and technology
- আন্তর্জাতিক
- জাতীয়
- বিজ্ঞান ও প্রযুক্তি
- রাজ্য
- শিক্ষা
- সাম্প্রতিক







