এবার বাড়িতে বসেই দ্রুত জানতে পারবেন ‘করোনা আক্রান্ত’ কিনা, বাজারে আসতে চলেছে ‘অ্যান্টিজেন কিট’

বিশেষ প্রতিবেদক, কলকাতা, ২৯ জুন : এবার বাড়িতে বসেই দ্রুত জানতে পারবেন, আপনার মধ্যে করোনা উপসর্গ আছে কিনা! সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী এক মাসের মধ্যে বাজারে আসতে চলেছে, ‘কোভিড – ১৯ অ্যান্টিজেন টেস্ট কিট’। এটি এক ধরনের রেপিড অ্যান্টিজেন টেস্ট। জ্বর বা প্রাথমিক উপসর্গ থাকলে, এই টেস্টের মাধ্যমে বোঝা যাবে, অন্য কোন ভাইরাল জ্বর, নাকি করোনা! প্রায় এক-দেড় মাস আগেই এই টেস্ট কিট বাজারে আসার কথা ছিল, সেই সময় বিভিন্ন কারণে এই টেস্ট কিট’কে অনুমতি দেওয়া হয়নি। তাই বাজারে আসতে দেরি এখনো দেরি হচ্ছে। সেই সময়, দ্য বেঙ্গল পোস্টে এই রেপিড অ্যান্টিজেন টেস্ট (Rapid Antigen Test) নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে, স্বাস্থ্য আধিকারিকেরা জানিয়েছিলেন, এখনই এই রেপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে না। এই মুহূর্তে, সেই টেস্টই অনুমতি পাওয়ার অপেক্ষায়।

দ্য বেঙ্গল পোস্ট
রেপিড অ্যান্টিজেন টেস্ট কিট :

বিশেষ সূত্র মারফত জানা যায়, রাজ্য সরকার ইতিমধ্যে আইসিএমআর অনুমোদিত প্রায় দশ হাজার এই ধরনের টেস্ট কিট কিনেছে। এবার এর গুণগত মান নির্ধারণ করা হবে। তারপরই অনুমতি দেওয়া হবে, বাজারে বিক্রির জন্য। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বেশ কয়েকটি সংস্থা’কে এই ধরনের কিট প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হতে পারে। তাতে কম্পিটিশনের ফলে, গুণগত মান এবং সঠিক দাম বজায় থাকবে। আপাতত, এই কিটের দাম ৪৫০-৫০০ টাকার মধ্যে হলেও, এই দাম আগামী দিনে কমতে পারে। রাজ্যের এক স্বাস্থ্য অধিকর্তা বলেন, “বিশেষত কন্টেইন্মেন্ট জোন এলাকায় সংক্রমণের গতিবিধি বুঝতে এই রাপিড অ্যান্টিজেন টেস্ট কাজে লাগবে। ইনফ্লুয়েঞ্জা নাকি করোনা বোঝা যাবে। জ্বর বা প্রাথমিক উপসর্গ থাকলে, এই টেস্ট কাজে আসতে পারে।” তবে, প্রাথমিক ভাবে, বিভিন্ন মেডিকেল কলেজ ও সরকারি ল্যাবে পাঠানো হবে এই কিট। গুণগত মান ঠিক থাকলে, বাজারে আসবে। এই টেস্ট কিটের ফলে, করোনা আক্রান্ত বা করোনার প্রাথমিক উপসর্গ যুক্তরা নিজেরাই বুঝতে পারবেন, নিজেদের রিপোর্ট সম্পর্কে, এমনটাই জানা গেছে বিশ্বস্ত সূত্রে।

[ আরও পড়ুন -   শেষ মুহূর্তে জেলা স্বাস্থ্য ভবনের নজিরবিহীন তৎপরতায় জঙ্গলমহলের 'রক্তদান শিবির' সফলভাবে অনুষ্ঠিত হল ]