এগরা হাসপাতালে ১৮ ঘন্টা পড়ে মৃতদেহ, প্রশাসনের অনুরোধেও করোনা আক্রান্তের মৃতদেহ নিতে অস্বীকার পরিবারের

নিজস্ব প্রতিবেদক, এগরা, ৭ আগস্ট : ১৮ঘন্টা অতিক্রম হলেও পরিবার মৃতদেহ নিতে অস্বীকার করায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে পড়ে রইলো করোনায় মৃতের দেহ। গতকাল সন্ধ্যায় এগরা-২ এর উত্তর ভাড়দা গ্রামের অমিত  জানার (৪২) মৃত্যু হয় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। কয়েকদিনের জ্বর কাশি নিয়ে অমিত ভর্তি হয় হাসপাতালে। প্রাথমিক টেস্টে রিপোর্টে আসে নেগেটিভ কিন্ত দুদিন পরে সুস্থ না হওয়ায় আবার দ্বিতীয় পরীক্ষায় বৃহস্পতিবার রিপোর্ট আসে পজিটিভ। প্রশাসন হাসপাতাল স্থানান্তরের উদ্যোগ নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।

দ্য বেঙ্গল পোস্ট
এগ্রা সুপার স্পেশালিটি হসপিটাল :

যেহেতু করোনায় মৃত্যু হয়েছে তাই প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ তার দেহ পরিবারকে দিতে চায় নি। পরিবারের অভিযোগ মৃত্যুর পর মৃতের দেহ দিতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাসপাতাল কর্তৃপক্ষ যখন দেহ দিতে চায় তখন পরিবার দেহ নিতে অস্বীকার করে। তাদের দাবি যেহেতু করোনা পজেটিভ তাই মৃতের সৎকার করতে হবে প্রশাসনকে। পরে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে মৃতদেহ নেওয়ার অনুরোধ করা হয়, কারণ কোভিড -১৯ এ মৃতের দাহ করার পরিকাঠামো নেই মহকুমায় কিন্তু পরিবার এখনো পর্যন্ত মৃতদেহ গ্রহণ না করায় বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে যে, অমিত কলকাতায় থাকতো, কয়েক দিনের জন্য সে বাড়িতে আসে। অসুস্থতা অনুভব করায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সংক্রমণ যে কলকাতা থেকে এ ব্যাপারে নিশ্চিত হয় পরিবার। তবুও পরিবারের অন্যান্য সদস্যদের সোয়াব টেস্টের উদ্যোগ নিয়েছে প্রশাসন।

[ আরও পড়ুন -   নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে দুই মেদিনীপুর-ঝাড়গ্রাম সহ রাজ্যের ১২০ জন জয়েন্ট বিডিওকে বদলি করল প্রশাসন ]