একই দিনে দ্বিতীয় দুঃসংবাদ! জেলার এক করোনা যোদ্ধা’র মৃত্যু হল শালবনী করোনা হাসপাতালে

thebengalpost.in
বেলদা গ্রামীণ হাসপাতাল :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর, ২১ আগস্ট :পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রান্ত দ্বিতীয় দুঃসংবাদ এল আজ, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। সকালে, শালবনী করোনা হাসপাতালে এক চিকিৎসাধীন করোনা আক্রান্ত আত্মহত্যা করেছিলেন বলে জানা গেছে। খড়্গপুর মহকুমার, খড়্গপুর গ্রামীণের সুলতানপুর গ্রামের ওই ব্যক্তি (আধার কার্ড অনুযায়ী বয়স ৫৫) আজ ভোররাতে আত্মহত্যা করেছিলেন বলে জানা গেছে। এদিকে, সন্ধ্যা ৭.৩০ টা-৮ টা নাগাদ জেলার এক করোনা যোদ্ধা’র মৃত্যু হল শালবনী করোনা হাসপাতালেই! তিনি বেলদা গ্রামীণ হাসপাতাল এর গ্রুপ-ডি কর্মী (৫৯)। আগামী বছরের শুরুতেই তাঁর অবসর নেওয়ার কথা ছিল চাকরি থেকে। ঘটনাচক্রে তিনিও খড়্গপুর মহকুমারই বাসিন্দা! বেলদা’র কাছে মান্না গ্রামে তাঁর বাড়ি। গত ১৪ ই আগস্ট র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ওই করোনা যোদ্ধার পজিটিভ ধরা পড়ে। ওই দিন রাতেই তাঁকে শালবনী কোভিড হাসপাতালে পাঠানো হয়। বেলদা গ্রামীণ হাসপাতাল এবং শালবনী হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি একজন হৃদরোগী ছিলেন, সুগারও ছিল। আজ সন্ধ্যা নাগাদ তাঁর মৃত্যু বিভিন্ন ধরনের কো-মর্বিডিটি নিয়ে।

thebengalpost.in
বেলদা গ্রামীণ হাসপাতাল :

[ আরও পড়ুন -   জেলার প্রথম সেফ হোম হিসেবে ডেবরা গ্রামীণ হাসপাতালে আজ থেকেই শুরু করোনা চিকিৎসা ]

বেলদা গ্রামীণ হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৪ ই আগস্ট ওই কর্মীর করোনা পজিটিভ ধরা পড়ার পর ওনার পরিবারের সদস্যদের এবং হাসপাতালের অন্যান্য কর্মীদের করোনা পরীক্ষা করা হয়। ওনার পরিবারের সদস্যদের রিপোর্ট নেগেটিভ এলেও, বেলদা গ্রামীণ হাসপাতালের আরো কয়েকজন স্বাস্থ্যকর্মীর করোনা ধরা পড়ে। তাঁরা, খড়্গপুর সেফ হোমে চিকিৎসাধীন আছেন। বেলদা’র ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ আশিস মন্ডল জানিয়েছেন, “ওই স্বাস্থ্যকর্মী’র মৃত্যুর খবর পেয়েছি। ওনার হার্টের সমস্যা ছিল এবং সুগারও ছিল বলে আমরা জানতে পেরেছি। বাকিটা করোনা হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বলতে পারবেন।”

thebengalpost.in
শালবনী করোনা হাসপাতাল :

এদিকে, খড়্গপুর গ্রামীণের মৃত ব্যক্তি’র পরিবারের তরফ থেকে আজ তাঁর আত্মহত্যার জন্য হাসপাতালের গাফিলতিকেই দায়ী করা হয়েছে। মৃতের পুত্র ও কন্যা দু’জনেই এই দাবি করেছেন! যদিও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, হাই ব্লাড সুগার, পায়ে বড়সড় ইনফেকশন প্রভৃতি কারণে ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন, তবে হঠাৎ করে এরকম কান্ড ঘটিয়ে বসতে পারেন, তা তাঁদের ভাবনার মধ্যে ছিলনা!

thebengalpost.in
খড়্গপুর গ্রামীণের সুলতানপুরের মৃত ব্যক্তির বাড়ি, ইনসেটে ছবি :

[ আরও পড়ুন -   মৎস্য চাষীদের জন্য জেলার ২১ টি ব্লকে বিভিন্ন প্রকল্প পাঠানো হল ]