বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ২৫ জুলাই : করোনা আবহের প্রকোপ পড়েছে সবক্ষেত্রেই। বাদ যায়নি শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন কোন কিছুই। এবার পিএইচডির মতো উচ্চ সম্মানের মৌখিক পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মালদা শহরের মকদুমপুরের বাসিন্দা ভূগোল বিভাগের গবেষক সুশান্ত মাহাতো গত বৃহস্পতিবার অর্থাৎ ২৩ জুলাই প্রথম অনলাইনে মৌখিক পরীক্ষা দেন। ওই গবেষকের তত্ত্বাবধানে ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সহকারী অধ্যাপক স্বদেশ পাল। শুক্রবার অর্থাৎ ২৪ জুলাই সুশান্ত মাহাতকে প্রভিশনাল পিএইচডি উপাধি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায়, এই প্রথম অনলাইনের মাধ্যমে পিএইচডি করার জন্য ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য অন্যান্য বহু নামী বিশ্ববিদ্যালয় গুলিতে এই রীতি আগে থেকেই চালু ছিল। এই বিষয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার বিপ্লব গিরি জানান যে,” করোনা আবহের জন্য এখন সশরীরে এসে ইন্টারভিউ দেওয়ার মতো পরিস্থিতি আর নেই,অথচ কোনও কোনো গবেষকের পোস্ট ডক্টরেট করার জন্য পিএইচডির ফলাফল দরকার পড়েছে। এই পরিস্থিতি বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, সুশান্ত বাবু উৎকল বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরেট করার জন্য আবেদন করবেন। এই কারণেই দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্যরাও এই সুবিধে নিতে পারবেন। সুশান্তের গবেষণার মূল বিষয় ছিলো পূর্ব ভারতের চন্দ্রভাগা নদী অববাহিকার ভূমির উষ্ণতার পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ। বর্তমানে তিনি প্রভিশনাল পিএইচডি ডিগ্রি অর্জন করলেও পরবর্তী কালে সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে তিনি আচার্য তথা রাজ্যপালের হাত থেকে মূল পিএইচডির শংসাপত্র পাবেন।

Home Communication এই প্রথম অনলাইনে পিএইচডির মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়







