উচ্চ মাধ্যমিকে পাসের হারে সম্ভাব্য দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৭ জুলাই : সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে পাসের হারে সম্ভাব্য দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, ফলাফল ঘোষণা করে জানিয়েছেন, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলাগুলি ক্রমান্বয়ে ভালো ফল করেছে। তাই মাধ্যমিকের পর, উচ্চমাধ্যমিকে ফের মেদিনীপুরের জয়জয়কার।

দ্য বেঙ্গল পোস্ট
উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের ছাত্র-ছাত্রী

উল্লেখ্য যে, উচ্চ মাধ্যমিকে পাশের হারে এবার রেকর্ড! ৯০.১৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। ৯০.৪৪ শতাংশ ছাত্র ও ৯০ শতাংশের সামান্য বেশি ছাত্রী এবার সফলভাবে উত্তীর্ণ হয়েছে। সবথেকে বেশি পাস করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, ৯৮ শতাংশেরও বেশি! সর্বোচ্চ নম্বর ৪৯৯! সকল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও ঘোষণা করেছেন, করোনা আবহে’র মধ্যে স্কুটিনি ও রিভিউ’র ফিস কমানো হল।

[ আরও পড়ুন -   আমফান ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে এবার কারচুপির অভিযোগ উঠল বিজেপি'র বিরুদ্ধে, সদুত্তর নেই অভিযুক্তদের কাছে ]