ইতিহাস গড়ল ভারত! এসে গেল করোনা’র ভ্যাকসিন, মানবদেহে প্রয়োগের অনুমতিও মিলল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৯ জুন : আমাদের প্রিয় ভারতবর্ষ আর এক সফল ইতিহাস, মাঝখানে ব্যবধান শুধু কয়েকদিনের! মহামারী করোনা’র ভ্যাকসিন তৈরি করে ফেলল ভারত। হায়দ্রাবাদের ওষুধ কোম্পানি ভারত বায়োটেক এবং আইসিএমআর (Indian Council of Medical Research) এর যৌথ প্রচেষ্টায় তৈরি হল, করোনা ভ্যাকসিন- ‘কোভাক্সিন’ (Covaxin)। আজ (সোমবার) তা মানবশরীরে প্রয়োগ করার অনুমতি বা ছাড়পত্রও দিয়ে দেওয়া হল, ডিসিজিআই (Drug Controller General of India) এর তরফে।

দ্য বেঙ্গল পোস্ট
কোভাক্সিন :

[ আরও পড়ুন -   জানুয়ারি থেকে রাজ্যে গণ টিকাকরন সম্ভব হবে, ইঙ্গিত দিলেন কলকাতা নাইসেডের ডাইরেক্টর শান্তা দত্ত ]

বিভিন্ন সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্র ধরে জানা যায়, জুলাই মাসে’র মধ্যেই এই ভ্যাকসিন মানবশরীরে প্রয়োগ করা হবে। আপাতত এই ভ্যাকসিন নিয়ে যথেষ্ট আশাবাদী বিশেষজ্ঞরা। করোনা রুখে দিতে এই ভ্যাকসিনই এখন আশার আলো রূপে উপস্থিত হয়েছে, কোটি কোটি ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছেও!