বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ৩ আগস্ট : অবশেষে স্বস্তির নিঃশ্বাস মল্লিক বাড়িতে! রবিবার (২ আগস্ট) নিজের এবং পরিবারের বাকি সকলের করোনা নেগেটিভ হওয়ার খবর টুইট করে জানান কোয়েল মল্লিক।

প্রসঙ্গত উল্লেখ্য যে, কিছুদিন আগেই (১০ আগস্ট) নিজের এবং পরিবারের বাকিদের, অর্থাৎ বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী নিসপাল সিং এর করোনা পজিটিভ হওয়ার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন কোয়েল মল্লিক। তারপর, সুস্থতার এই খবরে আপাত স্বস্তি! কোয়েল তাঁর মর্মস্পর্শী টুইটে জানিয়েছেন, সকলের ভালোবাসা ও আশীর্বাদে তাঁরা ভালো আছেন। প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে। রঞ্জিত মল্লিক জানিয়েছেন যে, তাঁরা সকলেই এখনো চিকিৎসার মধ্যে রয়েছেন এবং সকলেই হোম আইসোলেশনে রয়েছেন। তবে, এই খবর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই চিন্তামুক্ত টলি পাড়াও। খুশি মল্লিক পরিবার ও শুভাকাঙ্ক্ষীরাও।

- Corona Update
- Entertainment
- Health
- Recent
- Society
- এক ঝলকে
- করোনা আপডেট
- বিনোদন
- সমাজ
- সামাজিক কর্মকাণ্ড
- সাম্প্রতিক
- স্বাস্থ্য







