আগস্ট মাসের দ্বিতীয় লকডাউনে জেলায় ৪৭৫ জন আটক, ১২৫ জনের বিরুদ্ধে বিশেষ ধারায় মামলা

মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ৯ আগস্ট : রাজ্য সরকারের নির্দেশানুযায়ী সাপ্তাহিক পূর্ণ লকডাউন সফল করতে এবারও তৎপর ছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। দিনের শেষে, জেলা পুলিশ জানিয়েছে, আগস্ট মাসের এই দ্বিতীয় লকডাউন সম্পূর্ণ সফল! জেলা পুলিশের নিজস্ব ফেসবুক পেজে এজন্য জেলাবাসীর উদ্দেশ্যে ধন্যবাদও জানানো হয়েছে। তবে, এসবের মাঝেই বিক্ষিপ্ত ভাবে লকডাউন আমান্যকারীদের গ্রেফতারও করা হয়েছে। সারা জেলা জুড়ে এদিন (৮ আগস্ট) মোট ৪৭৫ জনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। এর মধ্যে ১২৫ জনের বিরুদ্ধে মহামারী আইনের বিশেষ ধারায় মামলা দায়ের করাও হয়েছে বলেও জেলা পুলিশ জানিয়েছে।

[ আরও পড়ুন -   সংক্রমণ বাড়ছে, শালবনী ও ডেবরা ছাড়াও পশ্চিম মেদিনীপুরে তাই গড়ে তোলা হচ্ছে একাধিক করোনা চিকিৎসা কেন্দ্র ]
thebengalpost.in
শুনশান শহর ও গ্রামের রাস্তাঘাট :

শনিবার সকালেও জেলা পুলিশের পক্ষ থেকে লকডাউন সফল করার এবং সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। প্রচার গাড়িতে করে শহর থেকে গ্রাম জেলার বিভিন্ন অংশেই গাড়ি বা টোটোতে করে প্রচার করা হয়েছে, বিভিন্ন থানার পক্ষ থেকে। তা সত্বেও, উপযুক্ত কারণ ছাড়া বাইরে বেরোনো, দোকান খোলা, বেআইনী কার্যকলাপে যুক্ত থাকা বা বিভিন্ন লকডাউন অমান্য করার প্রচেষ্টার জন্য, আটক হওয়া ১২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

[ আরও পড়ুন -   "কনটেইনমেন্টে কোনো ঢিলেমি নয়", খড়্গপুরে এসে বললেন রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র, করলেন জেলা পুলিশের প্রশংসা ]
thebengalpost.in
পাখির চোখে মেদিনীপুর শহর (সৌ- প:মে: জেলা পুলিশ) :