আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বাগদান পর্ব সেরে ফেললেন চাহাল

বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত , ৮ আগস্ট : টিম ইন্ডিয়ার স্পিনার যুজবেন্দ্র চাহাল তাঁর জীবনসঙ্গিনী খুঁজে পেয়েছেন। এবছরের আইপিএল শুরু হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, এরই মাঝে আজ (শনিবার) বান্ধবী ধনশ্রী ভার্মা’র সাথে এনগেজমেন্ট পর্ব সেরে ফেললেন। চাহাল স্যোশাল মিডিয়ায় নিজেদের ছবি শেয়ার করে তাঁর ভক্তদের সাথে এই সুখবর ভাগ করে নিয়েছেন। বাগদানের ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছা জানাতে শুরু করে তাঁর ভক্তরা।

দ্য বেঙ্গল পোস্ট
চাহাল এর টুইট :

এদিন যুজবেন্দ্র চাহাল’কে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, ওপেনার শিখর ধাওয়ান ও আরও অন্যান্যরা।

[ আরও পড়ুন -   আইপিএলেও করোনার থাবা! আক্রান্ত রাজস্থান রয়্যালসের ফিল্ডিং কোচ ]