২৫ বছর আগে আজকের দিনেই ভারতে যাত্রা শুরু করে মোবাইল, জেনে নিন প্রথম কলের ইতিহাস

বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ৩১ জুলাই : ঠিক ২৫ বছর আগে আজকের দিনেই ভারতে প্রথম মোবাইল কল করা হয়েছিল। যোগাযোগ ব্যবস্থার একটা যুগান্তকারী বদল এসেছিলো এই মোবাইল ফোনের হাত ধরেই। ভারতে মোবাইল ফোনের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালের ৩১ জুলাই। সেদিন প্রথম মোবাইল ফোনে কথোপকথন চালিয়েছিলেন এ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং প্রাক্তন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী
সুখ রাম। এটাই ছিল দেশের প্রথম মোবাইল কল। কল টি করা হয়ছিল নোকিয়া হ্যান্ডসেটের সাহায্যে।

দ্য বেঙ্গল পোস্ট
মোবাইল ফোন :

১৯৯৫ সালের ৩১ জুলাই, কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে দিল্লির ভবনের মধ্যে এই টেলি যোগাযোগ ব্যবস্থা সম্ভব হয়ছিল, ভারতের বি. কে. মোদী গ্রুপ এবং অলেলিয়ার যৌথ উদ্যোগে মোদী টেলা কোম্পানির হাত ধরে। তখনকার সময়ে মোবাইল ফোনের অন্যরকম বৈশিষ্ট্য ছিল। হাতের মুঠোয় ধরা যায় এমন ছোট ইটের মত একটি বস্তু, যার ওপর উঁচু উঁচু মোটা মোটা বোতাম লাগানো। এমন মোবাইল ফোন আজকের সাধারণ মানুষের হাতে হাতে আর ফেরে না। পাশাপাশি, সেই সময় মোবাইল ফোন মানে বিলাসিতার নামান্তর তবে, দৈনন্দিন জীবনে মোবাইল একটা অপরিহার্য অঙ্গ হয় উঠেছে।

[ আরও পড়ুন -   মুম্বাইতে প্রয়াত আইপিএলের ধারাভাষ্যকার তথা কিংবদন্তি অজি ক্রিকেটার ডিন জোন্স ]