বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ১৭ জুলাই : অমিতাভ বচ্চন এবং অভিষেকের পর এবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন, ঐশ্বর্য রাই বচ্চন এবং মেয়ে আরাধ্যা বচ্চন। আজ সন্ধ্যেবেলা, মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় ঐশ্বর্যা এবং আরাধ্যাকে।
এতদিন ঐশ্বর্যা এবং আরাধ্যার চিকিৎসা বাড়ি থেকেই চলছিল, সংক্রমণ গুরুতর না হওয়ায়। বাড়িতেই আইসলোসনে ছিলেন দু’জনেই। প্রথম দফার টেস্টের পর অমিতাভ এবং অভিষেক ছাড়া বাড়ির বাকি সকলের টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু, দ্বিতীয় দফায় টেস্ট করার পরেই ঐশ্বর্যা এবং আরাধ্যার পজিটিভ রিপোর্ট আসে আজ সন্ধ্যেবেলা তাই তাদেরকে নানাবাতি হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, অভিষেক বচ্চন এখন ভালোই আছেন, কিছুদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে সূত্রের খবর। গত শনিবার, নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে, অমিতাভ বচ্চন জানান তিনি করোনায় আক্রান্ত! কিছুক্ষণ পর জানা যায় তাঁর ছেলে অভিষেক বচ্চনেরও কোভিড পজেটিভ। তবে আগের তুলনায় অমিতাভ ও অভিষেক এখন ভালো আছেন।







