স্নান যাত্রার আগে স্যানিটাইজ করা হল গোপীবল্লভপুরের গোবিন্দ মন্দির

সায়নী দাশগুপ্ত, ঝাড়গ্রাম, ৪ জুন :  রাতপোহালেই জগন্নাথ দেবের স্নান যাত্রা। তার আগে করোনা সংক্রমণ রুখতে, আজ (বৃহস্পতিবার) গোপীবল্লভপুরের ঠাকুর বাড়ি গোবিন্দ মন্দির চত্বর স্যানিটাইজার করা হল।

দ্য বেঙ্গল পোস্ট
জগন্নাথ দেব :

এদিন, গোপীবল্লভপুরের ১নং ব্লকের তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা স্যানিটাইজ প্রক্রিয়ার হাত লাগান। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের গোবিন্দ মন্দিরের গুপ্ত বৃন্দাবনের স্নান যাত্রার উৎসব হল দীর্ঘ চারশত বছরের প্রাচীন। প্রত্যেক বছর এই বিশেষ দিনে প্রচুর মানুষের আগমন হয়। কিন্তু, এই বছর করোনা আবহের জেরে দেশে চলছে লকডাউন। রাজ্য সরকারের নির্দেশ মত মন্দিরের গর্ভগৃহ খুললেও মানতে হচ্ছে নানান নিয়ম-নির্দেশিকা। সেই বিধি মেনেই এবছর শুধু মন্দিরের ভেতরে থাকা সেবকদের উপস্থিতিতে সম্পন্ন হবে স্নান যাত্রার উৎসব। বাইরের কোনো ভক্তদের জন্য মন্দিরে প্রবেশের অনুমতি থাকছে না, আজকে জানিয়ে দিলেন শ্রী পাঠ গোপীবল্লভপুরের গোবিন্দ মন্দিরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামী। তা সত্বেও, সাবধানতা অবলম্বন করার জন্য আজ পুরো মন্দির চত্বর স্যানিটাইজা করা হল।

[ আরও পড়ুন -   ২৫ বছর আগে আজকের দিনেই ভারতে যাত্রা শুরু করে মোবাইল, জেনে নিন প্রথম কলের ইতিহাস ]