সুশান্তের মৃত্যুর একমাস পর মুখ খুললেন বান্ধবী! কি বললেন তিনি জেনে নিন

বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ১৪ জুলাই : দিনটা ছিল ১৪ জুন। সবাইকে অবাক করে দিয়ে মারা যান সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুর এক মাস পরেও মৃত্যুর কারণ নিয়ে জলঘোলা শেষ হয়নি। তাঁর মৃত্যু সত্যিই আত্মহত্যা, নাকি তাকে খুন করা হয়েছে এই নিয়ে বিতর্ক এখনো চলে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে একের পর এক ভিডিও এবং ছবি, যেখানে কোথাও ধরা পড়ছে তার আঙ্গুল নড়ছে, তো কোথাও দেখা যাচ্ছে তার মৃতদেহ চাদর ঢেকে উল্টানো অবস্থায় স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সের দিকে। উঠে আসছে হাজারটা প্রশ্ন! অনুগামীরা চাইছেন সিবিআই তদন্ত হোক। প্রথম থেকেই তাঁর মৃত্যুর জন্য বলিউডের নেপোটিজম’কে দায়ী করেছেন তাঁর ভক্তরা। করণ জোহর, সলমান খান এদের জন্যেই নাকি প্রকৃতপক্ষে মারা গেছেন সুশান্ত সিং রাজপুত। এদের সাথে আরো একটি নাম জুড়ে আছে, যাকে সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে, তিনি হলেন বান্ধবী রিহা চক্রবর্তী।

দ্য বেঙ্গল পোস্ট
রিহা চক্রবর্তীর ইনস্টাগ্রামে পোস্ট

সূত্র থেকে জানা যায়, মৃত্যুর আগের দিন শেষবার সুশান্ত রিহাকে ফোন করেছিলেন। কিন্তু ফোন তোলেননি তিনি। মৃত্যুর পরে তাঁকে সুশান্ত’কে নিয়ে কোনো মন্তব্য, কোনো পোস্ট শেয়ার করতেও দেখা যায়নি। এমনকি সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সুশান্ত এবং তার সমস্ত ছবি তিনি ডিলিট করে দেন। মৃত্যুর ঠিক এক মাস পর মুখ খুললেন বান্ধবী রিহা চক্রবর্তী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুশান্ত কে নিয়ে আবেগ প্রবন হয়ে মনের কথা পোস্ট করলেন তিনি। তিনি লেখেন – “একমাস পার। এখনো আমার আবেগের সঙ্গে লড়ছি। সুশান্ত আমাকে ভালবাসতে শিখিয়েছিল। ভালবাসায় বিশ্বাস করতে শিখিয়েছিল। আমি জানি তুমি শান্তিতে আছো চাঁদ-তারারা তোমাকে আপন করেছে। আমাদের ভালোবাসা শাশ্বত। সারা জীবন তোমাকেই ভালোবাসবো”। মৃত্যুর এতদিন পর হঠাৎ কেনো এরকম পোস্ট, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে!

[ আরও পড়ুন -   এবার করোনা আক্রান্ত হলেন গায়ক অভিজিতের পুত্র, রিপোর্ট নেগেটিভ এলো শিল্পীর ]