লকডাউন অমান্য করে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ, কংগ্রেস নেতাদের আটক করল কোতোয়ালি থানার পুলিশ

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ১ জুন : লকডাউন অমান্য করে বিক্ষোভ কর্মসূচি করার জন্য লঙ্ঘিত হয়েছে হয়েছে সামাজিক দূরত্ব; এই অভিযোগে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতাদের আটক করল কোতোয়ালি থানার পুলিশ।

দ্য বেঙ্গল পোস্ট
আন্দোলন:

সোমবার সকালে, জেলাশাসকের গেটের সামনে বিভিন্ন দাবিতে কংগ্রেসের নেতা-কর্মীরা বিক্ষোভ দেখাতে আসেন। পরিযায়ী শ্রমিকদের মাসে ১০ কেজি চাল প্রদান, ১০০ দিনের কাজ ২০০ দিন করে পরিযায়ী শ্রমিকদের দিতে হবে, প্রচেষ্টা প্রকল্পের আওতায় সমস্ত পরিযায়ী শ্রমিকদের অন্তর্ভুক্ত করতে হবে প্রভৃতি দাবি নিয়ে মেদিনীপুর শহরে জেলাশাসকের দপ্তরের গেটের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতাকর্মীরা। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ আসে। জেলাশাসকের গেটের সামনে থেকে আটক করা হয় জেলা কংগ্রেসের সভাপতি সৌমেন খান, সহ সভাপতি শম্ভুনাথ চট্টোপাধ্যায়, কুনাল ব্যানার্জি ,পার্থ ভট্টাচার্য প্রমুখদের।

[ আরও পড়ুন -   করোনা হাসপাতাল হচ্ছে শালবনী সুপার স্পেশালিটি, তার আগেই বকেয়া বেতনের দাবিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ল ]
দ্য বেঙ্গল পোস্ট:
গ্রেপ্তার:

আটক করার প্রতিবাদে কংগ্রেস নেতা সৌমেন খান বলেন, “রাজ্য সরকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে! মানুষ তার প্রয়োজনীয় দাবি উত্থাপন করলে তার কণ্ঠরোধ করার চেষ্টা করছে। জনবিরোধী রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন চলবে।” কংগ্রেস নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায় বলেন, “এইভাবে আটক করে কংগ্রেসকে দমানো যাবেনা, সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে কংগ্রেস সবসময় সরব হবে।”

[ আরও পড়ুন -   BREAKING: শালবনী সুপার স্পেশালিটি হসপিটাল চত্বরে গ্রামের মহিলাদের বিক্ষোভ, বোঝানোর চেষ্টা করছে প্রশাসন...বিস্তারিত আসছে ]