বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ১৯ জুলাই : করোনা থেকে বাঁচার নানারকম উপায় ইতিমধ্যেই গোটা ইন্টারনেট জুড়ে ঘুরে বেড়াচ্ছে। এবার এল নতুন এক দাওয়াই “রাম ও ডিম ভাজা” খেলে নাকি করোনা আর থাবা
বসাতে পারবে না! অদ্ভুত এই দাওয়াই দিয়েছেন, কর্ণাটকের এক কংগ্রেস নেতা রবিচন্দ্র গাট্টি।
ম্যাঙ্গালুরুর উল্লাল পুরসভার কাউন্সিলর রবিচন্দ্র দাবি করেছেন, দুটি আধভাজা ডিমের পোচের সাথে ৯০ এমএল রামে ১ চা চামচ গোলমরিচ মিশিয়ে খেলে নাকি আর করোনা হবেনা। রবিচন্দ্র গাট্টির এরকম হাস্যকর দাবি করা ভিডিওটি
ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় গোটা কর্ণাটক জুড়ে। শুরু হয়ে যায় নানারকম সমালোচনা! গোমূত্র, গোবর, তুলসী পাতা খেলে করোনা হবেনা, এরকম দাবি এর আগেও অনেকে করেছে, কিন্তু অদ্ভুত এই নতুন টোটকায় হতবাক সকলেই!







