নিজস্ব প্রতিবেদক, শালবনী, ২ জুলাই : বুধবার উত্তর ২৪ পরগণার নিউটাউন এলাকায় (লেদার কমপ্লেক্স থানার সন্নিকটে) বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ সহ বিজেপি কর্মীদের উপর হেনস্থা ও
হামলা করার প্রতিবাদে, আজ (বৃহস্পতিবার), শালবনী ব্লকের ৮ নং গড়মাল অঞ্চলের গোহালডি’তে বিজেপি কর্মীরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

ক্ষুব্ধ বিজেপি কর্মীরা বলেন, “তৃণমূল সরকারের জেহাদি সন্ত্রাসের প্রতিবাদে আজ, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী
দক্ষিণ মন্ডলের অন্তর্গত ৮ নং গড়মাল অঞ্চলের গোয়ালডিহিতে মেদিনীপুর-লালগড় রাস্তার উপর বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো।”
এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন, পশ্চিম মেদিনীপুর বিজেপি জেলা কমিটির সদস্য বাবলু ঘোষ, শালবনী
দক্ষিণ মন্ডলের সহ-সভাপতি দীপক মাহাত, শক্তিকেন্দ্র প্রমূখ মনোজ ঘোষ সহ অঞ্চল ও বুথ স্তরের একাধিক নেতৃত্ব ও কয়েকশো সমর্থক।







