মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুদান দেওয়া হল প্রাক্তন এবং বর্তমান দুঃস্থ খেলোয়াড়দের

সুদীপ্তা ঘোষ, মেদিনীপুর, ৮ জুলাই : মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা (মিডনাপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন) এর উদ্যোগে, মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে, আজ (বুধবার) পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন ও বর্তমান দুঃস্থ খেলোয়াড়দের হাতে অনুদান তুলে দেওয়া হল। সকাল সাড়ে দশটায় এই কর্মসূচি শুরু হয় এবং শেষ হয়, প্রায় সাড়ে এগারোটা নাগাদ

দ্য বেঙ্গল পোস্ট
মিডনাপুর ডিস্ট্রিক্ট স্পর্টস অ্যাসোসিয়েশন এর অনুষ্ঠানে

জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং জেলার রেফারি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ইন্দ্রজিৎ পানিগ্রাহী বলেন, ” আমরা প্রায় ১৫০ জন প্রাক্তন ও বর্তমান দুঃস্থ, অসহায় খেলোয়াড়, যাঁরা এই লকডাউনে নিজেদের কাজ হারিয়েছেন, তাঁদের অনুদানের ব্যাবস্থা করেছিলাম। বিভিন্ন ত্রাণসামগ্রী সহ মাস্ক, স্যানিটাইজার প্রভৃতি ওনাদের হাতে তুলে দিয়েছি।” তিনি আরো বলেন, এই কর্মসূচি শুরুর আগে, জায়গাটিকে সম্পূর্ণ রূপে স্যানিটাইজ করা হয়েছে, প্রত্যেকেরই মুখে মাস্ক ছিল এবং যথাযথ ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখেই সম্পূর্ণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক (এডিএম) সৌর মন্ডল, মেদিনীপুর সদরের মহকুমাশাসক (এসডিও) দীননারায়ণ ঘোষ এবং সংস্থার অন্যান্য সদস্যরা।

[ আরও পড়ুন -   হয়নি বাঁধ, আত্মসাৎ করা হয়েছে সরকারি টাকা, অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের দিকে ]