বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ২৬ জুলাই : করোনার হাত থেকে বাঁচতে সব সময়ে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা। কিন্তু অনেকেই মাস্ক না পরে বহাল তবিয়তে বাইরে ঘুরে বেড়াচ্ছেন। যাঁরা এমনটা
করছেন তাদের উদ্দেশ্যে এবার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এদিন তাঁর “মন কি বাত” অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন যে, “অনেকেই মাস্ক না পরে ঘরের বাইরে বেরোচ্ছেন, মাঝে মাঝে মাস্ক খুলে অন্যের
সাথে কথাও বলছেন, যখন মনে হবে মাস্ক ব্যবহার করতে আর ভালো লাগছে না এবার খুলে ফেলা যাক, তখন একবার, এক মুহূর্তের জন্য কোভিড-১৯ মোকাবিলা করার চিকিৎসক, নার্স ও করোনা যোদ্ধাদের কথা ভাবুন, যারা দিন রাত এক করে দেশের জন্যে
লড়ছে, ভারত কে আবার আগের মতো সুস্থ করে তোলার জন্যে”।

এদিন প্রধানমন্ত্রী আরো বলেন, “অন্যান্য দেশের তুলনায় কোভিড-১৯ আক্রান্তদের সুস্থ হওয়ার হার ভারতে ভালো, আমরা অনেক মানুষের
প্রাণ বাঁচাতে পেরেছি, কিন্তু করোনা ভাইরাসের ভয় এখনও চলে যায়নি। এখনও আমাদের সকলকে খুব সতর্ক থাকতে হবে।” সকলকে মাস্ক পরার আর্জি জানানোর পাশাপাশি তিনি একই সঙ্গে সামাজিক দুরত্ব বজায় রেখে, বারবার হাত ধোয়ার মতো
নিয়ম মেনে চলার অনুরোধও করেন।
- Central
- Corona Update
- Health
- national
- Recent
- Society
- এক ঝলকে
- করোনা আপডেট
- কেন্দ্র
- জাতীয়
- সমাজ
- সামাজিক কর্মকাণ্ড
- সাম্প্রতিক
- স্বাস্থ্য







