পাটনাবাজারে ফের সংক্রমণ, পুলিশ সুপারের বাংলোর পুজারি সহ শহরে আক্রান্ত ৩, শহরতলীতে আরো ২ জন, জেলায় ৭৭ জন সংক্রমিত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদক, মেদিনীপুর, ১১ আগস্ট : পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবনের সোমবার রাতের রিপোর্ট অনুযায়ী,‌ মেদিনীপুর শহর ও শহরতলিতে এদিন করোনা সংক্রমিত হয়েছেন ৫ জন। সূত্রের খবর অনুযায়ী, জেলা পুলিশ সুপার দীনেশ কুমারের বাংলোর এক পুজারি বা পুরোহিত (২৮) করোনা সংক্রমিত হয়েছেন। জানা যায় যে, ওই যুবক পাঁচখুরী সংলগ্ন যদুপুর এলাকার বাসিন্দা, তবে পরিবারের সাথে শহরের কুইকোটা সংলগ্ন পুলিশ লাইন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন। সোমবার রাতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে, এরপর ওই যুবক পুলিশ লাইনে কোয়ারেন্টাইনেই আছেন বলে জানা যায়। গত ৮ আগস্ট ওই যুবকের লালারসের নমুনা সংগ্রহ করা হলে সোমবার রাতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে, তাঁর পরিবারের অন্য কেউই (স্ত্রী , মা ও বাবা) সংক্রমিত হননি বলে জানা যায়। কারণ, ওই পুরোহিত বেশ কয়েকদিন ধরেই পুলিশ লাইনের কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন। অপরদিকে, মেদিনীপুর শহরের পাটনাবাজার সংলগ্ন সাহেবপুকুর চকে ফের উপসর্গহীন করোনায় আক্রান্ত হয়েছেন ২ জন। পাটনাবাজারের এক ব্যবসায়ী যুবক নিজের এবং তাঁর পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা’র জন্য মেদিনীপুর শহরের আয়ুশ হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসেন। সোমবার রাতে ওই ব্যবসায়ীর করোনা রিপোর্ট নেগেটিভ এলেও, স্ত্রী (৩১) ও মায়ের (৫৭) করোন‍া রিপোর্ট পজিটিভ আসে। তবে দু’জনের শরীরেই করোনা উপসর্গ নেই বলে জানা গেছে। তাই, তাঁরা আপাতত হোম আইসোলেশনেই আছেন বলে জানা যায়, পরিবার সূত্রে।

[ আরও পড়ুন -   করোনা রিপোর্ট পজেটিভ এল অভিষেক বচ্চনেরও ]
thebengalpost.in
মেদিনীপুর শহরে আক্রান্ত ৫ :

অপরদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের টিকিট কাউন্টারের কর্তব্যরত এক কর্মী (৪৩), গত ৮ আগস্ট তার লালারসের নমুনা দিয়েছিলেন, সোমবার রাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। সম্প্রতি, ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ (জ্বর) এর দেখা মেলায় শনিবার কোভিড পরীক্ষা করা হয়। এদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী শালবনী থানার চান্দাবিলা সংলগ্ন বেনাডিহি এলাকার বাসিন্দা। অন্যদিকে, মেদিনীপুর সদর ব্লকের বেনাডিহি সংলগ্ন মহাতাবনগরে বছর ৩৬ এর এক মহিলার করোনা সংক্রমণের খবর পাওয়া যাবে। গত রবিবার তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠালে সোমবার রাতে কোভিড রিপোর্ট পজিটিভ আসে।

[ আরও পড়ুন -   করোনার অব্যর্থ ওষুধ আবিষ্কার হল ভারতেই! তথ্য সমেত দাবি করলেন বাবা রামদেব ]
thebengalpost.in
আয়ুশ হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই :

এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে আজ বিপুল সংখ্যক করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেছে। জেলা স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী সোমবার সারা জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৭৭ জন। এরমধ্যে খড়গপুর মহকুমাতেই ৪৭ জন! এছাড়া, ঘাটাল মহকুমা’তেও নতুন করে ১৭ জন আক্রান্তের হদিশ মিলেছে। গড়বেতায় সংক্রমিত ৫ জন।

[ আরও পড়ুন -   BREAKING: এসএসসি'র মাধ্যমে শিক্ষক নিয়োগে বাধা কাটতে চলেছে, বহু প্রতীক্ষিত আপার প্রাইমারি মামলার চূড়ান্ত রায়দান হতে চলেছে শুক্রবার ]