বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ২৮ জুলাই : লাহোরের একটি গুরুদ্বারকে মসজিদে পরিণত করার সিদ্ধান্ত নেওয়ায় এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় ভারত। এই দিন পাকিস্তান হাই কমিশনের কাছে প্রবল প্রতিবাদ জানানো
হয়। ভারতের বক্তব্য, গুরুদ্বার শিখদের ধর্মীয় স্থান, সেখানে এই অবিচার মানা যাবে না।
পাকিস্থানে যেভাবে সংখ্যালঘু শিখদের ওপর অত্যাচার হচ্ছে, তাতে ভারত যথেষ্ট উদ্বিগ্ন। অকালি দলের মুখপাত্র মনজিন্দর সিং সিরসা এই প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশ্যে টুইট করে বলেন, “পাকিস্তানে
চরমপন্থীরা শহীদ স্থান সম্পূর্ণ ধ্বংস করে ফেলতে চায়, এই অমানবিকতার প্রচেষ্টাকে আমরা ধিক্কার জানাই, আপনি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন”।
- Central
- International
- Literature and Culture
- national
- Recent
- Society
- আন্তর্জাতিক
- এক ঝলকে
- কেন্দ্র
- জাতীয়
- শিক্ষা ও সংস্কৃতি
- সামাজিক কর্মকাণ্ড







