ট্রাক্টরের ধাক্কায় মহিলার মৃত্যু শালবনীতে, বেফাঁস মন্তব্যের জন্য গণপ্রহার বিজেপি নেতাকে

মণিরাজ ঘোষ, শালবনী, ২৯ জুলাই : পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ৫ নং লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুড়াজূড়ি গ্রামে, বুধবার দুপুর নাগাদ এক অপটু ও কিশোর (১৪) ট্রাক্টর চালকের ভুলে, গ্রামের রাস্তায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা! ব্রেক কষতে গিয়ে, স্থানীয় ডাগরবালা মাঝি (৪৪) নামে এক মহিলার গায়ের উপর উল্টে যায় ট্রাক্টর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর! এলাকায় দেখা দেয় উত্তেজনা। ঘটনার পর ঐ এলাকায় পৌঁছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উল্টে জনতাকে আরো ক্ষিপ্ত করে দেন বিজেপির উত্তর মন্ডল সভাপতি সজল মাহাত। তিনি মন্তব্য করেন, “ছোট ঘটনা, এরকম মৃত্যু ঘটতেই পারে”! এরপরই উত্তেজিত গ্রামবাসীরা আরো ক্ষেপে গিয়ে তাঁকে গণপ্রহার করে। তাঁকে উদ্ধার করে, পিড়াকাটা ফাঁড়ি ও শালবনী থানার পুলিশ।

[ আরও পড়ুন -   শালবনী'র সাফল্য! করোনা আক্রান্ত প্রসূতি সদ্যজাত কোলে বাড়ি ফিরলেন, গত ৪৮ ঘন্টায় শালবনী ব্লকে সংক্রমিত ১০ জন ]

thebengalpost.in
মৃতা ডাগরবালা ঘোষ (৪৪) :

এই ঘটনায়, বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি শমিত দাস মন্তব্য করেন, “ঘটনার কথা শুনেছি। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা! তবে, সজলের মন্তব্যের বিষয়ে খোঁজ নিচ্ছি।”
thebengalpost.in
উল্টে যাওয়া ট্রাক্টর :

পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন, পিড়াকাটা পুলিশ পোস্টের আইসি বিশ্বজিৎ মন্ডল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

[ আরও পড়ুন -   তৃণমূল কংগ্রেস ও পুলিশের মিলিত চক্রান্তে খুন বিজেপি কর্মী, মারাত্মক অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির ]