সায়নী দাশগুপ্ত, ঝাড়গ্রাম, ২০ জুলাই : ফের মর্মান্তিক ঘটনা ঝাড়গ্রাম জেলায়! বাজ পড়ে একদিনে মৃত্যু হল ৫ জনের। আহত হয়েছেন আরো ৭ জন। তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদিন সোমবার দুপুরে ঝাড়গ্রাম জেলার যথাক্রমে- গোপীবল্লভপুর, সাঁকরাইল, জাম্বনীতে বাজ পড়ে মৃত্যু হয়েছে দুই মহিলা সহ ৫ জনের।

গোপিবল্লভপুরের ১নং ব্লকে মহুলি গ্রামের বাসিন্দা ক্ষুদিল মহাপাত্রের বাজ পড়ে মৃত্যু হয়, বয়স (৪৮)। দুপুরে বাড়ি থেকে বেরিয়ে, ২০০ মিটার দূরে এক মাঠে গরু আনতে গিয়েছিলেন; সেখানেই আচমকা বাজ পড়ে ফাঁকা মাঠে লুটিয়ে পড়েন তিনি! পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে, গোপীবল্লভপুরে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে, জাম্বনিতে বাজ পড়ে মৃত্যু হয়েছে শেখ মুক্তার (৪৫) ও নেপাল মুর্মূ (৫০) নামে দুই ব্যক্তির। এছাড়াও জমিতে কাজ করতে গিয়ে, সাঁকরাইল ব্লকের ধানঘরিতে বাজ পড়ে মৃত্যু হয়েছে দুই মহিলার,মৃতেরা হলেন যতন কালন্দি ও সুন্দরী কালন্দি।
- Accident
- Health
- Paschim Medinipur
- Recent
- Society
- এক ঝলকে
- দক্ষিণবঙ্গ
- পশ্চিম মেদিনীপুর
- বিপর্যয়
- রাজ্য
- সমাজ
- সামাজিক কর্মকাণ্ড
- স্বাস্থ্য







