দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৯ আগস্ট : আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গতকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গ জুড়ে। আজ সকাল থেকেও দফায় দফায় মুষলধারে বৃষ্টি হচ্ছে মেদিনীপুর, খড়্গপুর, ঝাড়গ্রাম, কাঁথি সহ দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গ জুড়ে আগামীকালও চলবে প্রবল বৃষ্টিপাত। জারি করা হয়েছে কমলা সর্তকতা! মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরের তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে আবহাওয়া দপ্তর পূর্বাভাস জারি করেছে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাতের। তার জেরেই জারি করা হয়েছে কমলা সর্তকতা।








