বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ৬ আগস্ট : আগামী অক্টোবর মাসেই বন্ধ হতে চলেছে গুগল প্লে মিউজিক, গতকাল এমনটাই ঘোষণা করেছেন গুগল সংস্থা। অতিরিক্তভাবে, গুগল ঘোষণা করেছে যে “গুগল প্লে মিউজিক” ব্যবহারকারীরা আগামী মাসগুলিতে এই মিউজিক অ্যাপ্লিকেশনটি থেকে আর গান স্ট্রিম করতে বা এটি ব্যবহার করতে পারবেন না। ভারত সহ কিছু দেশে অক্টোবরের পর থেকে অ্যাপটি আর ব্যাবহার করতে পারবে না। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার গ্রাহকরা সেপ্টেম্বর থেকে আর অ্যাপটি ব্যবহার করতে পারবেন না।

ইউটিউব একটি ব্লগ পোস্টে ঘোষণা করেছে যে “গুগল প্লে মিউজিক”, পরিষেবাটি “ইউটিউব মিউজিক” দ্বারা পরিচালিত হবে। ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত “গুগল প্লে মিউজিকের” গ্রাহকরা তাদের সেভ করা ডাটা, যেমন- প্লেলিস্ট, মিউজিক লাইব্রেরি এবং অন্যান্য পছন্দ সই গান গুলি “ইউটিউব মিউজিকে” ট্রান্সফার করতে পারেন।

“গুগল প্লে মিউজিক” থেকে ডেটা “ইউটিউব মিউজিকে” ট্রান্সফার করতে, গ্রাহকরা দুটি বিকল্পের মধ্যে যে কোনও একটি অনুসরণ করতে পারেন। প্রথমটি হল “music.youtube.com/transfer” এবং এরপর ট্রান্সফারে ক্লিক করলেই হবে। এবং দ্বিতীয় পদ্ধতিটি অ্যাপটিতে নিজের প্রোফাইল পিকচারের ছবিতে ক্লিক> সেটিংস> ট্রান্সফার এবং তারপরে “গুগল প্লে মিউজিক” থেকে ডেটা “ইউটিউব মিউজিকে” ট্রান্সফার করেনিতে হবে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি “গুগল প্লে মিউজিক” এর সম্পূর্ণ লাইব্রেরির পাশাপাশি সাবস্ক্রিপশনের বিলিংয়ের তথ্য পুরোপুরি ট্রান্সফার করবে। এই সংস্থাটি “গুগল প্লে মিউজিক” সাবস্ক্রিপশনটিকে, “ইউটিউব মিউজিক প্রিমিয়াম” বা “ইউটিউব প্রিমিয়ামের” সমান করে তুলবে। একটি সমীক্ষা থেকে দেখা গেছে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত, ইউটিউবের ২০ মিলিয়ন মিউজিক এবং প্রিমিয়াম গ্রাহক ছিলেন। অপরদিকে, ২ মিলিয়ন ইউটিউব টিভি গ্রাহক ছিলেন।







