খড়্গপুরের শালুয়া ক্যাম্পের ৪২ জন জওয়ান করোনা মুক্ত হলেন

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২০ জুলাই : খড়গপুরের শালুয়া ক্যাম্পের ১৯ জন জওয়ান লেভেল ফোর শালবনী করোনা হাসপাতাল থেকে এবং ২৩ জন লেভেল ওয়ান আয়ুশ হাসপাতাল থেকে করোনা মুক্ত বা সুস্থ হয়ে সোমবার ফিরলেন।

দ্য বেঙ্গল পোস্ট
মুক্তি পেলেন জওয়ান :

আয়ুশ হাসপাতালের ২৩ জন করোনা মুক্ত জওয়ানকে পুষ্পস্তবক ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ এবং কোতোয়ালি থানার আইসি পার্থসারথি মন্ডল। অপরদিকে, শালবনী থানার আইসি গোপাল বিশ্বাস ১৯ জন জওয়ানকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানালেন। দুটি ক্ষেত্রেই পুলিশ প্রশাসনের সাথে, উপস্থিত ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ।
দ্য বেঙ্গল পোস্ট
মুক্তি পেলেন জওয়ান :

উল্লেখ্য যে, শালুয়ায় প্রশিক্ষণরত প্রায় ১০০ জন ইএফআর জওয়ান করোনা আক্রান্ত হয়েছিলেন। আপাতত, ৪২ জন সুস্থ হলেন, বাকিদের অনেকেই এখনও চিকিৎসাধীন।

[ আরও পড়ুন -   রাজ্যে সংক্রমণ গড়ে ৩০০০, বাড়ছে সুস্থতার হারও, অরণ্য সুন্দরী'তে ২২ জন আক্রান্ত গত চব্বিশ ঘণ্টায় ]