এবার মেদিনীপুর শহর থেকে উদ্ধার হল বিশাল এক বিষধর গোখরো সাপ, দেখে নিন ভিডিওতে

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, ৪ জুলাই : এবার খোদ মেদিনীপুর শহরের অদূরে যমুনাবালি থেকে উদ্ধার করা হল, বিষধর এবং সুবিশাল এক গোখরো সাপ (Spectacled Kobra) যে সাপকে আমরা অনেকে খরিষ সাপ বলে জানি। বিশাল এই বিষধর সাপটি যমুনাবালির মিলন দাসের বাড়ি থেকে গতকাল বিকেলের দিকে উদ্ধার করে বনদপ্তর।

[ আরও পড়ুন -   মেদিনীপুরে সবুজখেকো 'রাক্ষুসে' শুঁয়োপোকা ঘিরে আতঙ্ক ]

আজ উদ্ধার করা ওই সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। পরিবেশের বাস্তুতন্ত্র বজায় রাখার স্বার্থে, সাপ না মারার আবেদন করেছে বনদপ্তর।