বিশেষ প্রতিবেদক, নিউ দিল্লি, ১৮ আগস্ট : আবারও অসুস্থ হয়ে পড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার রাতেই শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে দিল্লির এইমসে ভর্তি হয়েছেন তিনি। “ওল্ড প্রাইভেট ওয়ার্ড”এ চলছে তাঁর চিকিৎসা।

কিছু দিন আগেই করোনায় আক্রান্ত হয়ে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গত ১৪ আগস্ট তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছাড়াও পান। কিন্তু এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের হাসপাতালে ভর্তি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী।







