‘অন্নছত্র’র সমাপ্তি দিনে করোনা মোকাবিলায় রিয়েল হিরো পুলিশকে সংবর্ধনা দিল গোয়ালতোড়ের প্রাথমিক শিক্ষকরা

বিজ্ঞাপন

গড়বেতা ২ ব্লকের গড়বেতা পশ্চিম চক্রের আয়োজনে, আজ প্রায় চারশ জনের মাংস-ভাতের সাথে, মিষ্টিমুখ এর আয়োজন করে ‘অন্নছত্র’ কর্মসূচির সমাপ্তি করলো প্রাথমিক শিক্ষকেরা। উল্লেখ্য জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক শিক্ষক চন্দন সাহার আবেদনে সাড়া দিয়ে, এই গড়বেতা পশ্চিম চক্রের প্রাথমিক শিক্ষকদের কো-অপারেটিভ এগিয়ে আসে মহামারী’তে অন্নছত্রের আয়োজন করে। রাজনৈতিক পরিচয় ছাড়াই, ১৫ দিন ধরে দৈনিক ৪০০ জন মানুষের খাবার অন্নছত্রের মাধ্যমে তুলে দেয় এবং মুখ্যমন্ত্রীর এমারজেন্সি ত্রাণ তহবিলে চক্রের সমস্ত শিক্ষকের পক্ষে প্রায় তিন লক্ষ টাকা জমা দেয়।

[ আরও পড়ুন -   মেদিনীপুর, খড়্গপুর সহ সারা জেলাতেই পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি বিজেপি কর্মীদের, রাজ্য সভাপতির উপর হামলার প্রতিবাদে সর্বত্র বিক্ষোভ কর্মীদের ]

বিজ্ঞাপন

‘জেলা তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক সৌমিত্র চোঙদারের নেতৃত্বে, আজ তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকরা স্থানীয় থানায় গিয়ে সমস্ত পুলিশ কর্মীদের সম্বর্ধনা দেন। প্রায় তিনশত পুলিশকর্মীকে সম্বর্ধনা জানানোর এই অভিনব উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান গোয়ালতোড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক ধ্রবজ্যোতি বন্দ্যোপাধ্যায়, শ্যামল দাস প্রমুখেরা। সংগঠনের তরফে আগামী ২১ শে মে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে বলে বিশিষ্ট শিক্ষক নেতৃত্ব অর্ধেন্দু দে, অমিত মন্ডল’রা জানান।

[ আরও পড়ুন -   মেদিনীপুর শহরের বেসরকারি হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীদের রিপোর্ট নেগেটিভ, জেলায় আরো একটি কনটেইনমেন্ট, পূর্বে আক্রান্ত মহিলাদলের যুবক ও কাঁথির এক প্রৌঢ়, ঝাড়গ্রামের আক্রান্ত যুবককে বাড়ি থেকে নিয়ে আসা হল ]