দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৭ মে : অতিমারীর মধ্যে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যজুড়ে! লকডাউন আর সংক্রমণের আশঙ্কা উপেক্ষা করে কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকরা পথে নেমেছেন! নিজাম প্যালেসের বাইরে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হয়েছে। অশান্ত হয়েছে পরিস্থিতি। ভেতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও ধর্নায় বসে আছেন।


Whatsapp Group এ

নিজাম প্যালেসের সামনে বেনজির বিক্ষোভের মধ্যেই সিবিআই (CBI) জানিয়ে দিয়েছে, শরীরের আদালতে নিয়ে যাওয়া যাবেনা! ভার্চুয়াল শুনানি হবে। এও জল্পনা শুরু হয়েছে, অন্য রাজ্যে মামলা নিয়ে যাওয়ার বিষয়ে। এদিকে, অতিমারীর এই পরিস্থিতিতে অশান্ত রাজ্য, “আইনের শাসন নেই”, এই কারণ দেখিয়ে “রাষ্ট্রপতি শাসন” জারি করতে চাইছে কেন্দ্র, আশঙ্কা তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের। তবে, কি রাজ্যপাল জগদীপ ধনখড় নন্দীগ্রামে হেনস্থার শিকার বা চরম অপমানিত হওয়ার পর, যে ইঙ্গিত দিয়েছিলেন তাই হতে চলেছে! ইতিমধ্যে,রাজ্যপাল টুইট করে জানিয়েও দিয়েছেন, “এই পরিস্থিতিতে তিনি উদ্বিগ্ন!” রাজ্যে কি তবে সত্যিই রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে? প্রশ্ন আপামর রাজ্যবাসীরও।









