রাজ্যপালের অনুমোদনে গ্রেফতার রাজ্যের ২ মন্ত্রী ও ১ বিধায়ক, লকডাউনের মধ্যেও বিক্ষোভ সর্বত্র! শুভেন্দু’কে গ্রেফতার না করার কারণ জানাল সিবিআই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৭ মে: রাজ্যপালের অনুমোদনে গ্রেফতার করা হয়েছে রাজ্যের ২ মন্ত্রী ও ১ বিধায়ক। লকডাউনের মধ্যেও রাজ্যজুড়ে বেনজির বিক্ষোভ শুরু হয়েছে! বিক্ষোভের আঁচ এসে পড়েছে পশ্চিম মেদিনীপুরেও। ভয়াবহ করোনা সংক্রমণের আবহে রাজ্যে এক চরম টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে! কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকরা পথে নেমেছেন! তৃণমূলের তরফে পরিষ্কার অভিযোগ করা হয়েছে, “প্রতিহিংসার রাজনীতি! কেন বিনা নোটিশে, বিধানসভার অধ্যক্ষের অনুমতি ছাড়া গ্রেফতার করা হবে? রাজ্যপালের অনুমতিতে কি মন্ত্রী, বিধায়কদের গ্রেফতার করা যায়?” সিবিআই জানিয়েছে, “এই চার্জশিট যখন তৈরি হয়েছে, তখন বিধানসভা গঠিত হয়নি। অধ্যক্ষের পদ খালি ছিল!” শুভেন্দু অধিকারী’র নাম চার্জশিটে থাকা সত্ত্বেও কেন গ্রেফতার নয়, প্রশ্ন তুলেছেন ম্যাথু স্যামুয়েল। শুধু শুভেন্দু নন, কেন মুকুল রায়, শঙ্কুদেব পন্ডারা গ্রেফতার নন সেই প্রশ্নও উঠছে।

thebengalpost.in
চার হেভিওয়েট গ্রেফতার, কেন নন বাকিরা ? প্রশ্ন উঠছে :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

অপরদিকে, শুভেন্দু সহ বাকিদের গ্রেফতার না করার কারণ জানাল সিবিআই। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে, যে সময়ে নারদা কাণ্ডের অভিযোগ উঠেছিল, তখন সাংসদ পদে ছিলেন শুভেন্দু অধিকারী এবং মুকুল রায় যথাক্রমে লোকসভা এবং রাজ্যসভার সাংসদ ছিলেন৷ তাঁদের গ্রেফতারির জন্য লোকসভার অধ্যক্ষ এবং রাজ্যসভার চেয়ারম্যানের অনুমতি প্রয়োজন৷ কিন্তু সেই অনুমতি এখনও মেলেনি৷ সেই কারণেই ওই দুই নেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি৷ তাহলে কেন এই কঠিন পরিস্থিতিতে, বিনা নোটিশে, বিধানসভার অনুমতি ছাড়া বাকিদের গ্রেফতার করা হল? সিবিআই সূত্রে জানানো হয়েছে, “আদালতেই তা প্রমাণিত হবে!” তবে কি শুভেন্দু অধিকারী, মির্জা সহ বাকি যারা টাকা নিয়েছেন তাঁরাও গ্রেফতার হবেন? সেই উত্তর অবশ্য মেলেনি! আপাতত আদালতের দিকেই তাকিয়ে সকলে।

আরও পড়ুন -   ডেবরা থানা মহাবিদ্যালয়ে চলা পঞ্চম দিনের 'আমরণ অনশনে' অসুস্থ একাধিক অস্থায়ী কলেজ কর্মচারী