দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৬ ডিসেম্বর: উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ইতিমধ্যে প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজ মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। পূর্ব
ঘোষণা অনুযায়ী, ১ লা জুন থেকেই শুরু হচ্ছে পরীক্ষা। শেষ হবে, ১০ জুন। প্রসঙ্গত উল্লেখ্য, ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক।
সূত্রের খবর অনুযায়ী, মে মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়ে যাবে। নতুন সরকারের পথচলাও শুরু হয়ে যাবে হয়তো। স্বাভাবিকভাবেই, এইসমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, ছাত্র-ছাত্রীদের জীবনের বড় পরীক্ষা দুটি নেওয়া হবে এ রাজ্যে। প্রকাশিত নির্ঘন্ট অনুযায়ী, সকাল ১১ টা ৪৫ থেকে শুরু হবে পরীক্ষা। চলবে, বিকেল ৩ টে অবধি। ১৫ মিঃ দেওয়া হয়েছে, প্রশ্নপত্র পড়ার জন্য।






