বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৬ সেপ্টেম্বর : আজ (শনিবার) আইপিএলের হাড্ডাহাড্ডি ম্যাচে মুখোমুখি হতে চয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করে আইপিএলের এই দুই
টিম। রোহিত ব্রিগেডের কাছে হারের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া কিং খানের নাইট ব্রিগেড। অন্যদিকে হায়দরাবাদও প্রথম ম্যাচে বিরাট বাহিনীর কাছে হেরে যায়। পয়েন্ট টেবিলে বর্তমানে হায়দ্রাবাদের স্থান সপ্তম। পাশাপাশি
এক্কেবারে শেষে রয়েছে কলকাতা। শনিবার আবুধাবিতে তাই সাত বনাম আটের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে দর্শকমহল।






