করোনা সংক্রমণে খড়্গপুর-মেদিনীপুর’কে টেক্কা দিচ্ছে শালবনী! টাকশালে লকডাউন, সতর্ক প্রশাসন, জেলায় সংক্রমিত ১০৮

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ এপ্রিল: বুধবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাপ্ত রিপোর্টে কিছুটা স্বস্তি ফিরে এল পশ্চিম মেদিনীপুর জেলায়! মঙ্গলবারের রিপোর্টে রেকর্ড ভাঙা ২২১ জন আক্রান্ত হওয়ার খবর থাকলেও, বুধবারের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১০৮ জন। তবে, স্বস্তি নেই রেলশহরে! ১০৮ জনের মধ্যে ৪৬ জনই খড়্গপুর শহর ও সংলগ্ন এলাকার। এর মধ্যে বেশিরভাগ জনই রেল সূত্রে সংক্রমিত। মেদিনীপুর শহরে ১৬ জন আক্রান্ত হয়েছেন নতুন করে। শালবনীতে ১০ জন (BRB, JSW সহ)। ডেবরায় ৭ জন (ডেবরা, গৌরাঙ্গপুর, কুলিয়া, ঝিকুরিয়া, ঘোলাই, মানখন্ড-লোয়াদা, পশ্চিম বেগুনি) ও পিংলায় ১ জন (জলচক) করোনা সংক্রমিত হয়েছেন। গোয়ালতোড় ও গড়বেতায় ৩ জন, বেলদা ও নারায়ণগড়ে ২ জন, দাঁতনে ২ জন এবং ঘাটাল মহকুমায় ২১ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়।

thebengalpost.in
পিড়াকাটায় লক্ষ্মণরেখা :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

এদিকে, গত দশদিনে শালবনী বিআরবি বা টাকশালে (Bharatiya Reserve Bank Note Mudran Press) প্রায় ৩০ জন করোনা সংক্রমিত হয়েছেন। তালিকায় আছেন একাধিক আধিকারিক রাও। এই পরিস্থিতিতে আজ থেকে আগামী ৭ দিন টাকশাল এলাকার ভেতরে বা কলোনীতে সম্পূর্ণভাবে লকডাউন করা হয়েছে। প্রসঙ্গত, গত ১৬ ই এপ্রিল থেকে আংশিক লকডাউন করেও কাজ না হওয়ায়, এবার সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটল কর্তৃপক্ষ। আজ, বুধবারের রিপোর্টেও বিআরবি’র ৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়াও, ভাদুতলায় ২ জন, শালবনীতে ১ জন, বাঁকা তে ১ জন, JSW সিমেন্ট কারখানার ১ জন করোনা সংক্রমিত হয়েছেন। মঙ্গলবার শালবনীর ১১ জন করোনা সংক্রমিত হয়েছিলেন, এর মধ্যে বিআরবি’র ছিল ৩ জন। সবমিলিয়ে গত ২ দিনে শালবনী এলাকায় ২১ জন করোনা সংক্রমিত হয়েছেন। তবে, পুলিশ প্রশাসনের তরফে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে। শালবনীর বাজার স্টেশন এলাকার মাঠে বসানো হচ্ছে আজ থেকে। এছাড়াও, রেশন দোকান সহ প্রতিটি দোকানে দূরত্ব বজায় রাখার জন্য পুনরায় “লক্ষ্মণরেখা” কাটার কথা বলা হয়েছে। আজ থেকে তা পালন করাও হচ্ছে। রাত্রি সাড়ে আটটা’র মধ্যে বাজার বন্ধের সাথে সাথে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের বিষয়ে ব্লক প্রশাসানের তরফে সবরকম প্রচার চালানো হচ্ছে। গতকাল একটি উচ্চ পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয় এ নিয়ে। শালবনীর বিডিও প্রণব কুমার দাস এবং শালবনী থানার আইসি গোপাল বিশ্বাস সাধারণ মানুষ’কে আশ্বস্ত করার সাথে সাথে, সচেতনতার বার্তাও দিয়েছেন।

thebengalpost.in
টাকশালে লকডাউন :

আরও পড়ুন -   ভর সন্ধ্যায় বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি