ভর সন্ধ্যায় বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মালদা, ১৮ এপ্রিল: ভর সন্ধ্যায় বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি! আশঙ্কাজনক অবস্থায় বিজেপি প্রার্থী গোপাল সাহাকে ভর্তি করা হল হাসপাতালে। মালদহের সাহাপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যা সাড়ে সাড়ে সাতটা-আটটা নাগাদ। মালদহ বিধানসভা আসনের বিজেপি প্রার্থী গোপাল সাহা’কে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা! গুরুতর জখম অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অপারেশন চলছে বলে জানা যায়।

thebengalpost.in
বিজেপি প্রার্থী গোপাল সাহা :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

প্রসঙ্গত উল্লেখ্য, মালদহ বিধানসভা কেন্দ্রে ভোট ২৯ এপ্রিল, অষ্টম দফায়। এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী গোপাল সাহা। রোজকার মতোই এদিনও নির্দিষ্ট সময়ে প্রচার শেষ করে ফিরছিলেন তিনি। সেই সময় সন্ধ্যা সাড়ে সাতটা-আটটা নাগাদ এই ঘটনাটি ঘটে। প্রচার সেরে যখন বাড়ি ফিরছিলেন, তখন পুরাতন মালদহের সাহাপুর ব্রিজের কাছে গোপালকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এরপর রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রয়োজনে তাঁকে কলকাতাতেও স্থানান্তরিত করা হতে পারে বলে জানা গেছে। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। পুলিশ তদন্ত শুরু করেছে।

thebengalpost.in
আহত বিজেপি প্রার্থী :

আরও পড়ুন -   নারী দিবসে নেত্রীকে জোর ধাক্কা সোনালী-সরলা-তনুশ্রী'দের! মালদা জেলা পরিষদও হাতছাড়া তৃণমূলের