করোনা আক্রান্ত সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য! মীরা ভট্টাচার্যকে ভর্তি করা হল হাসপাতালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৯ মে: করোনা আক্রান্ত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মারণ ভাইরাস থাবা বসিয়েছে তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের শরীরেও। বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা বাড়িতে হলেও, মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে বুদ্ধদেবের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও, তাঁর অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে!

thebengalpost.in
বুদ্ধদেব ভট্টাচার্য (ফাইল ছবি) :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

উল্লেখ্য যে, মঙ্গলবার সকালেই বুদ্ধদেব ভট্টাচার্য, তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য এবং বুদ্ধ বাবু’র গৃহ চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যা নাগাদ ৩ জনের রিপোর্টই পজিটিভ আসে। এরপর, মীরা দেবী’র শারীরিক অবস্থার অবনতি হয়, শ্বাসকষ্ট দেখা দেয়। তারপরই তাঁকে বেসরকারি হাসপাতালে (উডল্যাণ্ডে) ভর্তি করা হয়। তবে, বুদ্ধ বাবু’র শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও, অক্সিজেনের মাত্রা ৯০ এর আশেপাশে ওঠানামা করায় চিকিৎসকেরা তাঁকেও হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। কারণ, এমনিতেই বুদ্ধ বাবুর প্রধান সমস্যা COPD’র। যা ফুসফুসের রোগ। আর, কোভিডও আক্রমণ করে মূলত ফুসফুসের উপরই। এই বিষয়ে বুধবার সকালে হয়তো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে, তাঁদের গৃহ চিকিৎসকের শারীরিক অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন -   অন্তিম যাত্রায় পথে নামল তিলোত্তমা, নেতৃত্বে নিরলস মুখ্যমন্ত্রী, শোকবার্তা অসুস্থ বুদ্ধদেবের, রবীন্দ্রসঙ্গীতে-গান স্যালুটে শেষ বিদায় অ-পরাজিত অপুকে