দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ মে: পশ্চিম মেদিনীপুরের সবং যেন হয়ে উঠেছে বোমের কারখানা! নির্বাচনের আগে-পরে সবংয়ে ধারাবাহিকভাবে উদ্ধার হয়ে চলেছে বোমা। বিস্ফোরণও হয়েছে একাধিকবার। বুধবার ফের সবং ব্লকের ১৩ নম্বর বিষ্ণুপুর অঞ্চলের জগন্নাথচক এলাকায় তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এমনিতেই বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে সবং থেকে। সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।


Whatsapp Group এ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, একটি বাঁশ বাগানের কাছে সন্দেহজনক দু’টি ড্রামে তাজা বোমা দেখতে পান স্থানীয়রা। তারপরই সঙ্গে সঙ্গে সবং থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পাশাপাশি, ঘটনাস্থলে সিআইডির আধিকারিকরা সহ বম্ব স্কোয়াড উপস্থিত হয়। বোমা গুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানা গিয়েছে।









