“ভুরিভোজ” (Bhuribhoj) ষষ্ঠ পর্বে (6th Episode) Freaky Food Hunters এর সদস্য অরিজিৎ দাস (Arijit Das) এর নিবেদন: ‘চকোলেট প্যাড়া’ (CHOCOLATE PEDA)
চকোলেট প্যাড়া (CHOCOLATE PEDA): ছোটো কিংবা বড়, মিষ্টির নাম শুনলে সবারই মুখে হাসি ফুটে ওঠে! আর মিষ্টি বাঙালিদের খাদ্য জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। উৎসব অনুষ্ঠান হোক কিংবা রোজকার জীবনে বাড়িতে
খাওয়ার তালিকায়, রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ, কালাকান্দ প্রভৃতি ছাড়া ভাবাই যায়না! মিষ্টি নিয়ে এক্সপেরিমেন্টও কম হয়নি। এদিকে, বাচ্চাদের চকোলেট খেতে দিতে চাননা অনেকেই। আর তাই, আমিও আজ ঠিক তাদের কথা ভেবে বানিয়ে
ফেললাম, খুবই সহজ একটি রেসিপি, চকোলেট প্যাড়া, যা সম্পূর্ণ স্বাস্থ্যকর এবং বাচ্চারাও এটা পছন্দ করবে।
উপকরণ:
১) ঘি- ১ বড়ো চামচ
২) দুধ- ১/২ কাপ
৩) মিল্কমেড- (Milkmaid)- ২০০ গ্রাম
৪) গুঁড়ো
দুধ- ১ কাপ
৫) কোকো পাউডার (Cocoa Powder)- ৩ বড়ো চামচ।
চকোলেট প্যাড়া :
প্রণালী :
১) উপরের উপকরণ গুলি একসাথে ভালো করে মিশিয়ে নিন।
২) সব ভালো করে মেশানোর পরেই উনুন জ্বালাবেন।
৩) ধিমে আঁচে ভালো করে মেশাতে থাকুন।
৪) মিশ্রণ যখন ঘণ হতে শুরু করবে
তখন ১/২ চামচ এলাচ গুঁড়া মিশিয়ে নিন।
৫) ধিমে আঁচে ভালো করে মেশাতে থাকুন, যতক্ষণ না মিশ্রণ টি রুটির মাখা আটার আকার ধারণ না করে!
৬) একটি অল্প ঘি মাখানো প্লেটে মিশ্রণ টি ঢেলে নিন আর ৫ থেকে ৬ মিনিট
ঠান্ডা হতে দিন।
৭) ৫ থেকে ৬ মিনিট পরে মিশ্রণ টি যখন উষ্ণ গরম তখন দুই হাতে একটু ঘি লাগিয়ে ছোট গোল আকারের লেচি বনিয়ে মাঝামাঝি আঙুল দিয়ে আলতো চেপে দিন আর এই চাপা জায়গায় মনের মতো ড্রাই ফ্রুটস (DRY
FRUITS) দিয়ে পরিবেশন করুন। শুধু মাত্র বাচ্চা নয়, খুব সহজেই বানানো এই রেসিপি দিয়ে বাড়ির বড়দের কিংবা বাড়িতে আসা অতিথিদের মনও জয় করে নিতে পারবেন।
Sweet prepared:
Chocolate peda
Ingredients:
1) Ghee-1 tbsp
2) Milk-1/2 cup
3) Condensed milk(milkmaid)-200gms
4) Milk powder- 1 Cup
5)Cocoa – 3 tbsp
Process:
1) Pour the above ingredients as given in sequence in a non stick pan.
2) Mix all ingredients thoroughly to make a smooth and uniform mixture.
Tip: Do not switch on
the flame in the beginning before making the smooth and uniform mixture as mentioned above, else chances are there of lump formation
3) Once the smooth and uniform mixture is ready switch on the flame
and keep it in very low flame.
4) Stir continuously.
TiP: Continuous stirring in very low flame is required to avoid forming lumps.
5) As the mixture starts to thicken, add 1/2 teaspoon
cardmom powder.
6) Continue stirring till the mixture thickens and starts leaving the sides of the pan
7) Keep stirring until the mixture thickens to form a dough( similar like aata dough for
roti).
8) Now pour this dough in a greased plate and let it cool for down for 5 to 6 mins.
9) After 5 to 6 mins, when the dough is still warm, grease your hands and make round oval shape pieces
and make a small depression in the centre.
10) Put in separate plate and put a few pieces of finely chopped dry fruit of your choice.





