ভারতের মুকুটে নতুন পালক, চিনের কপালে চিন্তার ভাঁজ, এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization বা হু)’র এক্সিকিউটিভ চেয়ারম্যান পদের দায়িত্ব পেতে চলেছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। মঙ্গলবার সরকারি ভাবে এই খবর জানানো হয়, WHO এর পক্ষে থেকে।

আগামীকাল অর্থাৎ ২২ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই গুরুত্বপূর্ণ দায়িত্বে হর্ষবর্ধন নিযুক্ত হবেন। তবে, এটি সম্পূর্ণ সময়ের জন্য নয়! কেবলমাত্র কার্যনির্বাহী বোর্ডের সভাগুলির সভাপতিত্ব করার জন্য তাঁকে উপস্থিত থাকতে হবে। এই বোর্ডের সদস্য সংখ্যা ৩৪ জন। এই বোর্ড বছরে ২ বার মিটিং করে। প্রথমটি, জানুয়ারি মাসে এবং দ্বিতীয়টি হয় মে মাসে; এটি সংক্ষিপ্ত সভা।
মঙ্গল বার ১৯৪ টি দেশের মনোনীত প্রার্থীরা ডঃ হর্ষবর্ধণের এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদের প্রস্তাবে সই করেন। এক্সিকিউটিভ বোর্ডের দায়িত্ব গ্রহণের পর, চিনের ইউহান শহরে কীভাবে করোনার উদ্ভব হয়েছিল এবং তৎকালীন বেজিং প্রশাসন তার কী ব্যবস্থা গ্রহণ করেছিল তার তদন্ত শুরু করবে হর্ষবর্ধণের নেতৃত্বাধীন কমিটি।বর্তমানে এই পদের দায়িত্বে রয়েছেন জাপানের ডঃ হিরোকি নাকাটানি।

[ আরও পড়ুন -   সার্থক 'শিক্ষারত্ন' পশ্চিম মেদিনীপুরের শিক্ষিকা! পুরস্কারের সম্পূর্ণ অর্থ বিদ্যালয় তহবিলেই তুলে দিলেন তনুশ্রী দিদিমণি ]