অনাহারে মৃত্যুকে কেন্দ্র করে শিরোনামে আসা আমলাশোলে ত্রাণ নিয়ে পৌঁছল ‘মিডনাপুর ডট ইন

প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্যের মাঝে ছোট্ট একটি গ্রাম আমলাশোল। শবর – মুন্ডা অধ্যুষিত, ঝাড়গ্রাম জেলার এই আমলাশোল (তৎকালীন অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত) ২০০৪ সালে সংবাদমাধ্যমের শিরোনামে এসেছিল, অনাহারে ৫ জন শবর ও মুন্ডা জনজাতির মানুষের মৃত্যুকে কেন্দ্র করে!

সেই আমলাশোলের অসহায় মানুষগুলোর জন্য শনিবার সকালে ত্রাণ নিয়ে পৌঁছে গেল, অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘মিডনাপুর ডট ইন’।প্রায় ১০০ টি পরিবারের জন্য ফাঁকা জায়গায় সাজিয়ে দেওয়া হয়েছিল ত্রাণের প্যাকেট, একে একে এসে তুলে নিয়ে গেলেন, গ্রামের আপাত সহজ সরল মানুষগুলি। কারুর কোন তাড়া নেই, নিয়ম ভাঙা নেই, নেই অভাব-অভিযোগ! সংস্থার পক্ষে সমাজ-গবেষক অরিন্দম ভৌমিক বললেন, “আমলাশোলে এখন আমূল পরিবর্তন হয়েছে। সমাজকর্মী ও গবেষক দীপক কুমার বরপন্ডা’র তৎপরতায় এই গ্রামে অনেক উন্নতি। তবে, লকডাউনের ফলে, ‘দিন আনি দিন খাই’ পরিবার গুলিতে অভাবতো রয়েইছে! দীপক বাবু ও চাকডোবার সমাজকর্মী মাস্টারমশাইয়ের অনুরোধে, তাই আজ আমরা সাধ্যমতো ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম।”

[ আরও পড়ুন -   অগ্নিগর্ভ সবং! জ্বলল তৃণমূলের পার্টি অফিস, পুড়ল ২০ টি বাইক, দু্ষ্কৃতী হামলায় গুরুতর আহত দু'জনকে পাঠানো হল এন.আর.এসে ]